হামের প্রাদুর্ভাবে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাবে আরও ২ শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৭৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হাম সন্দেহে নতুন করে ১ হাজার ৩৩৮ জন রোগী শনাক্ত হয়েছেন।

বুধবার ( ২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।এনিয়ে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মারা গেছে ১ হাজার ৩৬৩ জন। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৮ জনের মৃত্যু হয়েছে।

এতে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬০ জন। যার মধ্যে ঢাকা বিভাগে ৪৬৪ জন, চট্টগ্রামে ২৩১, বরিশালে ১৪৮, সিলেটে ১৪৫, খুলনায় ১১০, ময়মনসিংহে ৮৮, রংপুরে ২৭ ও রাজশাহীতে ৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৬ হাজার ৩৭৪ জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ২৫৯ জন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন।

/এসবি/