বিশ্বজুড়ে ৫০ জাহাজে সাইবার হামলা, ইরান-রাশিয়াকে সন্দেহ যুক্তরাষ্ট্রের

সিটিজেন জার্নাল ডেস্ক

বিশ্বজুড়ে বাণিজ্যিক জাহাজে সাইবার হামলার পেছনে ইরানের কোনো হাত আছে কি না, তা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন বলছে, তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), রাসায়নিক এবং অন্যান্য বিপজ্জনক পণ্যবাহী প্রায় ৫০টি জাহাজ সাইবার হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের তালিকায় শীর্ষে রয়েছে ইরান। তবে এ ঘটনার পেছনে রাশিয়ার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
হামলার পাশাপাশি কিছু জাহাজে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে এবং নাবিকদের জাহাজ ধ্বংস করে দেওয়ার ভয় দেখিয়ে বার্তা পাঠানো হয়েছে। আক্রান্ত জাহাজগুলোর কয়েকটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত ৪টি জাহাজে সাইবার সুরক্ষা দল পাঠিয়েছে মার্কিন কোস্ট গার্ড।
হামলার কবলে পড়া জাহাজগুলোর মধ্যে ‘ভিএল প্রসপারিটি’ এবং ‘কোহাকু’ নামের দুটি জাহাজ টেক্সাসের দিকে যাচ্ছিল। জাহাজ দুটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ ছাড়া রুশ ভাষার একটি টেলিগ্রাম চ্যানেলে মুক্তিপণ দাবির মতো একটি বার্তা পোস্ট করা হয়। সেখানে যুক্তরাষ্ট্রে সৌদি তেল পরিবহন এবং আমেরিকা ও ইসরায়েলের স্বার্থ রক্ষার অভিযোগ তোলা হয় ‘ভিএল প্রসপারিটি’র বিরুদ্ধে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র থেকে ইতালিতে এলএনজি নিয়ে যাওয়ার পথে সাইবার হামলার মুখে পড়ে ‘ভিভিট আফ্রিকা’ নামের আরেকটি জাহাজ। ওয়াল স্ট্রিট জার্নালের হাতে আসা জাহাজ চলাচলের তথ্য বলছে, ইতালির উপকূলের কাছাকাছি আসার পর জাহাজটির গতিপথ এলোমেলো হয়ে যায়।
ইরান-সংশ্লিষ্ট চলমান উত্তেজনার মধ্যে সাইবার হামলার এমন ব্যবহার নিয়ে এমনিতেই উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে এ তদন্ত শুরু হলো। তবে এখন পর্যন্ত এই হামলাগুলোর সঙ্গে তেহরানের সরাসরি কোনো সম্পৃক্ততা প্রমাণ করতে পারেনি ওয়াশিংটন। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, তদন্তকারীরা ইরানের জড়িত থাকার কোনো প্রমাণ পাননি। চারটি জাহাজের ঘটনাকে তিনি সামান্য বিঘ্ন হিসেবে উল্লেখ করে বলেছেন, এর তেমন কোনো বড় প্রভাব পড়েনি।
সূত্র: আনাদোলু এজেন্সি

হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত, ৩ ট্যাঙ্কারে আগুন