র‌্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হৃদয়ের

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
র‌্যাঙ্কিংয়ে উন্নতি লিটন-হৃদয়ের
লিটন দাস

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের দুই ব্যাটার লিটন দাস ও তাওহীদ হৃদয়। টেস্টের ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়েছেন লিটন। তিনি উঠে এসেছেন ২৪ নম্বরে। আর হৃদয়ের অবস্থান এখন ৩৩তম।

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন দুজনই। ২২৭ বলে ১৩৭ রান করেন হৃদয়, লিটনের ব্যাট থেকে আসে ১৭৯ বলে ১২০ রান।

চার ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম নেমে গেছেন ২৮ নম্বরে। ইনজুরির কারণে সেঞ্চুরিয়ন টেস্টে নেই অভিজ্ঞ এই ব্যাটার। তিন ধাপ পিছিয়ে নাজমুল হোসেন শান্তর অবস্থান ৩৫তম। আর ১৮ ধাপ পিছিয়ে মুমিনুল হক আছেন ৫৬ নম্বরে।

টেস্ট ব্যাটারদের র‍্যাংকিংয়ের শীর্ষ দুই স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও জো রুট। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অপরাজিত ৬৮ রান করে এক ধাপ এগিয়ে তিন নম্বরে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

বোলারদের মধ্যে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। বোলারদের তালিকায় এখন ছয় নম্বরে তিনি।

টেস্ট অলরাউন্ডারদের তালিকাতেও উন্নতি হয়েছে রাবাদা ও ফিলিপসের। তিন ধাপ এগিয়ে দশ নম্বরে উঠেছেন রাবাদা, চার ধাপ উন্নতিতে ১২ নম্বরে ফিলিপস। এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন।

সাদা বলের ক্রিকেটেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের।

/টিই/