ভিয়েতনামের মতো ইরান যুদ্ধ কি থামাতে পারবে নতুন মার্কিন কংগ্রেস

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে এবার ট্রাম্প প্রশাসনকে আর্থিকভাবে চাপে ফেলতে চাইছে মার্কিন ডেমোক্র্যাটিক পার্টি। নতুন কোনো সামরিক বরাদ্দে সমর্থন না দেওয়ার পাশাপাশি সরকারি তহবিল অনুমোদনের বিষয়টিকেও হাতিয়ার হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছেন দলটির একাধিক আইনপ্রণেতা। তবে এ কৌশল বাস্তবায়ন করতে গেলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যের চাপও বাড়তে পারে সাধারণ মানুষের ওপর।
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিল ডেমোক্র্যাটরা। যুদ্ধের ব্যয়, হতাহতের ঘটনা এবং সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ নির্বাচনে দলটির অবস্থানকে শক্তিশালী করেছে বলে মনে করছেন অনেক আইনপ্রণেতা। রিপাবলিকানদের শক্ত ঘাঁটিতেও জয় পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে সিনেট ও প্রতিনিধি পরিষদ- কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ডেমোক্র্যাটরা। নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হবে ৩ জানুয়ারি। তবে জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে রাজি নন কেউ কেউ। ডিসেম্বরের শুরুতেই অর্থ বরাদ্দসংক্রান্ত বিলকে কাজে লাগিয়ে ইরানে মার্কিন সামরিক অভিযান বন্ধের উদ্যোগ নিতে চান তারা।

কীভাবে যুদ্ধ বন্ধ করতে চান ডেমোক্র্যাটরা
ডেমোক্র্যাটদের পরিকল্পনার কেন্দ্রে রয়েছে ১১ ডিসেম্বরের একটি গুরুত্বপূর্ণ সময়সীমা। ওই সময়ের মধ্যে কংগ্রেসকে কয়েকটি ফেডারেল সংস্থার অর্থায়ন বাড়ানোর বিল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিরক্ষা খাতসহ সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম সচল রাখতে এ অর্থ প্রয়োজন।
প্রতিনিধি ইয়াসামিন আনসারি ও রো খান্না মনে করছেন, এ বিলই হতে পারে ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ তৈরির কার্যকর উপায়। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে তারা ডেমোক্র্যাটিক আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানে সামরিক অভিযান চালানোর জন্য অর্থ বরাদ্দ বন্ধের শর্ত ছাড়া যেন কোনো তহবিল প্যাকেজ অনুমোদন করা না হয়। তাদের বক্তব্য, যুদ্ধ দীর্ঘায়িত করতে করদাতাদের অর্থ ব্যয় বন্ধ করতে হবে। অর্থাৎ, ইরানে আক্রমণাত্মক সামরিক অভিযানের জন্য অর্থ ব্যবহারে নিষেধাজ্ঞা না থাকলে নতুন অর্থায়ন প্যাকেজের বিরোধিতা করতে হবে।
একসময় কংগ্রেস একইভাবে অর্থায়ন বন্ধ করে ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা শেষ করার পথ তৈরি করেছিল। নতুন কংগ্রেসে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হওয়ার দৌড়ে থাকা সিনেটর ক্রিস ভ্যান হোলেনও একই অবস্থান জানিয়েছেন। তার মতে, নতুন যেকোনো অর্থায়ন বিলে এমন শর্ত থাকতে হবে, যাতে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সেই অর্থ ব্যবহার করতে না পারে। এ উদ্যোগে সহমত পোষণ করেছেন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ, মাইকেল বেনেট এবং স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স।

ভিয়েতনাম যুদ্ধ বন্ধে এ কৌশল কীভাবে কাজ করেছিল
ডেমোক্র্যাটদের বর্তমান পরিকল্পনা বুঝতে হলে ফিরে তাকাতে হবে ভিয়েতনাম যুদ্ধের সময়কার যুক্তরাষ্ট্রের রাজনীতির দিকে। ১৯৫৫ থেকে ১৯৭২ সাল পর্যন্ত চলা এ যুদ্ধে মুখোমুখি ছিল কমিউনিস্ট উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম। দক্ষিণ ভিয়েতনামের সরকারকে সমর্থন দিয়েছিল যুক্তরাষ্ট্র। শুরুতে সামরিক উপদেষ্টা ও অস্ত্রসহায়তা দিলেও ধীরে ধীরে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে ওয়াশিংটন।
১৯৬৪ সালে টনকিন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজে উত্তর ভিয়েতনামের হামলার অভিযোগ ওঠে। এর পরপরই কংগ্রেস টনকিন উপসাগরীয় প্রস্তাব পাস করে। এর মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করেই সামরিক অভিযান পরিচালনার ব্যাপক ক্ষমতা পান।
পরবর্তী সময়ে ভিয়েতনামে ৫ লাখের বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়। শুরু হয় ব্যাপক বোমাবর্ষণ। কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হতে থাকে, ততই যুক্তরাষ্ট্রের ভেতরে এর বিরোধিতা বাড়তে থাকে। বিপুলসংখ্যক সেনার মৃত্যু, যুদ্ধের ব্যয় এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে গণহত্যাসহ নৃশংসতার অভিযোগ জনমতকে আরও প্রভাবিত করে। একপর্যায়ে কংগ্রেস যুদ্ধের লাগাম টানতে উদ্যোগী হয়। ১৯৭৩ সালে টনকিন উপসাগরীয় প্রস্তাব বাতিল করা হয়। একই বছর জুনে পাস হয় কেস-চার্চ সংশোধনী। এ সংশোধনীর মাধ্যমে অনুমোদিত ফেডারেল অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইন্দোচীনে সামরিক অভিযানে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।
কংগ্রেসে দুই-তৃতীয়াংশের বেশি সমর্থন থাকায় তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পক্ষে ভেটো দিয়ে সিদ্ধান্তটি আটকে দেওয়া সম্ভব হয়নি। একই সময়ে পাস হয় ওয়ার পাওয়ারস রেজল্যুশন বা যুদ্ধ ক্ষমতা আইন। এর লক্ষ্য ছিল যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতার ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। জরুরি পরিস্থিতি ছাড়া বিদেশে সামরিক সংঘাতে জড়ানোর আগে কংগ্রেসকে অবহিত করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়।
নিক্সন এ আইনে ভেটো দিলেও কংগ্রেস তার ভেটো বাতিল করে দেয়। ডেমোক্র্যাটরা এখন সেই ইতিহাস থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন। তাদের ধারণা, ইরানে সামরিক অভিযান চালানোর জন্য অর্থ বরাদ্দ বন্ধ করতে পারলে ট্রাম্প প্রশাসনের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।

সব ডেমোক্র্যাট আইনপ্রণেতা কি তহবিল কমাতে চান
ইরান যুদ্ধ নিয়ে ডেমোক্র্যাটদের মধ্যে ঐকমত্য থাকলেও যুদ্ধ বন্ধের পদ্ধতি নিয়ে মতপার্থক্য রয়েছে। দলটির সবাই মনে করেন, এ যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল। কারণ যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা ও অর্থ বরাদ্দের গুরুত্বপূর্ণ ক্ষমতা কংগ্রেসের হাতে। কিন্তু যুদ্ধ বন্ধ করতে গিয়ে পুরো সরকারের কার্যক্রম অচল করে দেওয়ার পক্ষে সবাই নন।
প্রতিনিধি পরিষদের প্রভাবশালী অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির দায়িত্বে আসতে যাওয়া রোজা ডেলাউরো ইরান যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধের পক্ষে অবস্থান নিয়েছেন। মধ্যবর্তী নির্বাচনের আগে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি এ বিষয়ে সমর্থন জানিয়েছিলেন। তবে সরকারের অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেওয়ার পরিবর্তে স্বল্পমেয়াদি অর্থায়ন প্যাকেজের পক্ষে বেশি আগ্রহী তিনি। তার মতে, এক বছরের জন্য বড় কোনো অর্থায়ন বিল অনুমোদনের পরিবর্তে কয়েক মাসের জন্য অর্থ বরাদ্দ বাড়ানো হলে যুদ্ধের অর্থায়ন নিয়ে দর-কষাকষির সুযোগ থাকবে।
তিনি বলেন, আমি মনে করি, মার্কিন জনগণ চাইবে আমরা যেন যুদ্ধের অবসান ঘটাই। আমি এও বিশ্বাস করি যে, তারা হয়তো এটা বিশ্বাস করবে না যে সরকার বন্ধ করে দিলেই যুদ্ধের অবসান ঘটবে।
এখন পর্যন্ত হাউসের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস এবং সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার এ বিষয়ে চূড়ান্ত অবস্থান জানাননি। ফলে দলের শীর্ষ নেতৃত্ব শেষ পর্যন্ত অর্থায়ন বিল নিয়ে কতটা কঠোর অবস্থান নেয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ট্রাম্পের ভেটো কি ডেমোক্র্যাটদের পরিকল্পনা আটকাতে পারবে
ডেমোক্র্যাটদের পরিকল্পনার সামনে সবচেয়ে বড় সাংবিধানিক বাধা হতে পারে প্রেসিডেন্টের ভেটো ক্ষমতা। কংগ্রেসে কোনো বিল পাস হলেও প্রেসিডেন্ট চাইলে তাতে ভেটো দিতে পারেন। এরপর সেই ভেটো অগ্রাহ্য করে বিলটি আইনে পরিণত করতে হলে প্রতিনিধি পরিষদ ও সিনেট- উভয় কক্ষেই দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন। বর্তমান ও পরবর্তী কংগ্রেসের আসনসংখ্যা বিবেচনায় ডেমোক্র্যাটদের পক্ষে এই সমর্থন পাওয়া কঠিন।
সিনেটে ১০০ সদস্যের মধ্যে দুই-তৃতীয়াংশ সমর্থন পেতে প্রয়োজন ৬৭টি ভোট। নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের ৫৬-৪৪ সংখ্যাগরিষ্ঠতা থাকলেও প্রয়োজনীয় ভোটের চেয়ে তারা ১১টি আসনে পিছিয়ে থাকবে। প্রতিনিধি পরিষদেও একই পরিস্থিতি। ৪৩৫ সদস্যের এ কক্ষে কোনো প্রেসিডেন্টের ভেটো বাতিল করতে প্রয়োজন ২৯০টি ভোট। অথচ নতুন কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিশ্চিত আসনসংখ্যা ২৫৭। ফলে কেবল নিজেদের সংখ্যাগরিষ্ঠতার ওপর নির্ভর করে ট্রাম্পের ভেটো অগ্রাহ্য করা সম্ভব হবে না। এজন্য রিপাবলিকান আইনপ্রণেতাদের একটি অংশের সমর্থনও প্রয়োজন হবে।

যুদ্ধ বন্ধের প্রস্তাবগুলো বারবার কেন আটকে যাচ্ছে
কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও গত কয়েক মাসে ইরান যুদ্ধ বন্ধে একাধিকবার উদ্যোগ নিয়েছে ডেমোক্র্যাটরা। দুই কক্ষেই ১৫টির বেশি যুদ্ধ ক্ষমতাসংক্রান্ত ভোটের আয়োজন করতে বাধ্য করেছেন তারা। তবে কোনো প্রস্তাবই শেষ পর্যন্ত প্রয়োজনীয় সমর্থন পায়নি।
সেপ্টেম্বরে প্রতিনিধি পরিষদে ট্রাম্প প্রশাসনের সামরিক নীতির বিরুদ্ধে একটি প্রস্তাব ২২০-২০৪ ভোটে পাস হয়। এ ক্ষেত্রে সাতজন রিপাবলিকান আইনপ্রণেতাও ডেমোক্র্যাটদের পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে সিনেটে একই ধরনের উদ্যোগ ৫১-৪৮ ভোটে আটকে যায়। রিপাবলিকানদের যুক্তি, যুদ্ধের ব্যয় অনেক বেশি হলেও যুক্তরাষ্ট্রকে সামরিক অভিযান শেষ করতে হবে।
এখানেই দুই দলের অবস্থানের মূল পার্থক্য। ডেমোক্র্যাটদের একাংশ মনে করছে, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া বন্ধ করতে পারলে ট্রাম্প প্রশাসনকে আলোচনায় বসতে বাধ্য করা যাবে। অন্যদিকে রিপাবলিকানদের বড় অংশ মনে করছে, সামরিক অভিযান অসমাপ্ত রেখে সরে আসা যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ভালো হবে না।
শেষ পর্যন্ত কী হতে পারে
ডেমোক্র্যাটদের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ। একদিকে ইরান যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে, অন্যদিকে সেই চেষ্টায় যেন যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ হয়ে না যায়, সেটিও নিশ্চিত করতে হবে।
১১ ডিসেম্বরের অর্থায়ন বিল নিয়ে সমঝোতা না হলে ১২ ডিসেম্বর থেকে ফেডারেল সংস্থাগুলোর অর্থ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এতে সরকারি বিভিন্ন সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি লাখো সরকারি কর্মীর বেতন ও কাজের ওপর প্রভাব পড়তে পারে। এমন পরিস্থিতিতে খাদ্য ও জ্বালানির উচ্চমূল্যে আগে থেকেই চাপে থাকা মার্কিন নাগরিকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলে অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে।
তাই ডেমোক্র্যাটদের জন্য বিষয়টি শুধু যুদ্ধ বন্ধের দাবি তোলার মধ্যে সীমাবদ্ধ নেই। কীভাবে যুদ্ধের অর্থায়ন বন্ধ করা যায়, অথচ সরকারের স্বাভাবিক কার্যক্রম সচল রাখা যায়- সেই ভারসাম্য খুঁজে বের করাই এখন বড় পরীক্ষা। ভিয়েতনাম যুদ্ধের সময় অর্থায়ন বন্ধের কৌশল কাজে এসেছিল। কিন্তু বর্তমান ইরান যুদ্ধের ক্ষেত্রে একই পদ্ধতি কতটা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন সামরিক অভিযান চালিয়ে যাওয়ার অবস্থানে অনড় থাকলে কংগ্রেসের সঙ্গে হোয়াইট হাউসের সংঘাত আরও বাড়তে পারে।