ঢাকায় ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুরে ২৫টি আবাসিক ফ্ল্যাট বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ‘গৃহায়ন ধানমন্ডি’ আবাসিক প্রকল্পের আওতায় এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে। এজন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুর গৃহ সংস্থান বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ধানমন্ডি রোড-৬/এ-এর ৬৬৪/এ নম্বর বাড়িতে নির্মিত এসব ফ্ল্যাটের মধ্যে ১ হাজার ৮৫০ বর্গফুট আয়তনের ১৩টি এবং ২ হাজার ২৫০ বর্গফুট আয়তনের ১২টি ফ্ল্যাট রয়েছে। ফ্ল্যাটগুলোর আয়তনের মধ্যে সিঁড়ি, লিফট, লবি ও সাধারণ স্থান অন্তর্ভুক্ত। এগুলো প্রায় প্রস্তুত অবস্থায় রয়েছে।
আগ্রহী আবেদনকারীদের ৫ হাজার টাকা জমা দিয়ে প্রসপেক্টাস সংগ্রহ করতে হবে। আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত সিটি ব্যাংক পিএলসির নির্ধারিত শাখাগুলো থেকে ব্যাংকিং সময়ের মধ্যে প্রসপেক্টাস সংগ্রহ ও পূরণ করা আবেদনপত্র জমা দেওয়া যাবে।
এ জন্য রাজধানীর ধানমন্ডি, গুলশান, মিরপুর ও নয়াপল্টনসহ দেশের বিভিন্ন স্থানে সিটি ব্যাংকের ১৪টি শাখা নির্ধারণ করা হয়েছে। ঢাকার বাইরের শাখাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ।
উল্লেখ্য, ফ্ল্যাট বরাদ্দ পান আর না পান, আবেদনের অর্থ আর ফেরত দেওয়া হবে না।
বিস্তারিত তথ্য ও আবেদনসংক্রান্ত নির্দেশনা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.nha.gov.bd) পাওয়া যাবে।

আবাসন খাতে গতি ফেরাতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ