নিজের মুখের হাড় দিয়ে দুল বানালেন মার্কিন নারী

সিটিজেন জার্নাল ডেস্ক

মুখের অস্ত্রোপচারের সময় বাদ পড়া হাড়ের টুকরো দিয়ে একজোড়া কানের দুল বানিয়ে রীতিমতো চমকে দিয়েছেন অব্রে নামের এক নারী। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় সেই কানের দুলের ছবি প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে বেশ আলোচনা চলছে। অব্রে নিউজউইককে জানিয়েছেন, এ বছরের শুরুতে অস্ত্রোপচারের পর তিনি চিকিৎসকদের কাছে অনুরোধ করেছিলেন হাড়ের টুকরোগুলো যেন ফেলে না দিয়ে তাকে দেওয়া হয়। চিকিৎসকরা রাজি হওয়ার কয়েক মাস পর এক গয়নাশিল্পীর মাধ্যমে সেগুলোকে পরিধানযোগ্য গয়নায় রূপ দেন তিনি।
নিজের জীবনের এক বড় পরিবর্তনের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নিয়েছেন অব্রে। সম্প্রতি তিনি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং নিজের মতো করে একজন নারী হিসেবে জীবন শুরু করেছেন। অতীতের কথা মনে করে তিনি বলেন, আমি সারাজীবনই জানতাম যে আমি অন্যদের থেকে আলাদা, কিন্তু আমি যে একজন ট্রান্সজেন্ডার, তা কখনো নিজের কাছে স্বীকার করতে চাইনি। অব্রে আরও বলেন, অবশেষে আমি এমন এক পর্যায়ে পৌঁছেছিলাম, যেখানে আমাকে নিজের এবং আমার প্রিয়জনদের কাছে আমার আসল পরিচয় নিয়ে সৎ হতেই হতো।
এ যাত্রারই একটি ধাপ ছিল ফেসিয়াল ফেমিনাইজেশন সার্জারি বা এফএফএস। জনস হপকিন্স মেডিসিনের তথ্য অনুযায়ী, এটি মূলত মুখের গড়ন আরও নারীসুলভ করার এক ধরনের অস্ত্রোপচার, যেখানে মুখের হাড় ও নরম টিস্যু- উভয় নিয়েই কাজ করা হয়।
শরীরের অংশ দিয়ে গয়না বানানোর প্রশ্নে অব্রে জানান, এই কানের দুলগুলো আমার নিজের পথচলা ও সাহসের চিহ্ন। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, আমার ভেতরের যে অংশগুলো আমাকে তীব্র মানসিক অস্বস্তি দিত, সেগুলোকে পরিবর্তন ও অপসারণ করার মাধ্যমে আমি নিজের মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছি এবং যা অপসারণ করা হয়েছে, সেগুলোকে নতুনভাবে ব্যবহার করার মধ্যেও সৌন্দর্য খুঁজে পেয়েছি।
সাদা স্বর্ণের সেটিংয়ে ছোট ছোট জিরকোনিয়া পাথর বসিয়ে ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে হাড়ের টুকরোগুলো। ভবিষ্যতে আরও গয়না বানানোর ইচ্ছার কথাও জানিয়েছেন অব্রে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, আমার কাছে এখনও আরও কিছু স্বর্ণ আছে এবং সম্ভবত এরপর একটি নেকলেস বানাবো। ব্যতিক্রমী এ কানের দুল দেখে আশপাশের মানুষও বেশ অবাক হচ্ছেন এবং প্রশংসা করছেন। অব্রের বলেন, অনেকেই তাকে বলছেন তারা এ পর্যন্ত যত জিনিস দেখেছে, তার মধ্যে এটি অন্যতম সেরা।
সূত্র: হিন্দুস্তান টাইমস

রেকর্ড দামে বিক্রি হলো ভ্যান গগের চিত্রকর্ম