আমার কারণেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আমার কারণেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের পেছনের চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন, তার নিজের নেওয়া সিদ্ধান্তের কারণেই যুদ্ধ এত দীর্ঘ হয়েছে। পারমাণবিক স্থাপনায় হামলার পরপরই চাইলে যুদ্ধ থামিয়ে দেওয়ার সুযোগ ছিল, কিন্তু তিনি ইচ্ছে করেই তা করেননি।

শুরুতে এ যুদ্ধ মাত্র ছয় থেকে আট সপ্তাহ স্থায়ী হবে বলে ধারণা দেওয়া হলেও সেটি ইতোমধ্যে সপ্তম মাসে গড়িয়েছে। যুদ্ধ দীর্ঘ হওয়ার কারণ জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘কারণ আমি আরও এগোতে চেয়েছিলাম।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, বি-টু বোমারু বিমান দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরই সবকিছু শেষ করে দেওয়া যেত। কিন্তু ইরানি কর্মকর্তারা আবার নতুন করে তাদের কার্যক্রম শুরু করতে উদগ্রীব ছিলেন। হয়তো আগের জায়গায় নয়, অন্য কোথাও ঠিকই তারা তাদের অপতৎপরতা চালিয়ে যেত।

ট্রাম্প বলেন, আমি সেখানেই থামতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল, সেটা ঠিক হবে না। মূলত তিনি চেয়েছিলেন ইরান যেন কোনোভাবেই ফিরে আসতে না পারে।

সাংবাদিক ট্রাম্পকে স্মরণ করিয়ে দেন, এর আগে তিনি ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

প্রেসিডেন্ট অব পিস বা শান্তির প্রতীক হিসেবে দাবি করা ব্যক্তি কীভাবে একটি দেশকে ধ্বংস করে দেওয়ার কথা বলতে পারেন- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, হ্যাঁ, আমি সেটা করতে পারি।

এরপর নিজের এ অবস্থানের পক্ষে যুক্তি দেখিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানকে ধ্বংস করার মধ্য দিয়ে আমরা বিশ্বে শান্তি এনেছি। আমার মনে হয় না, ইরানের সঙ্গে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে।

সূত্র: টাইমস

/এমএকে/