জাবিতে জুলাই গণহত্যা পুনঃতদন্তসহ শিবিরের চার দফা দাবি

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা, হামলা ও নির্যাতনের ঘটনায় অভিযুক্তদের ভূমিকা পুনঃতদন্তসহ চার দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রশিবির। দাবি বাস্তবায়নে উপ-উপাচার্য (প্রশাসন) বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
রবিবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের কাছে জমা দেওয়া হয়।
স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের সামনে দাবিগুলো তুলে ধরেন সংগঠনের নেতারা। এ সময় শাখার প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান দাবিগুলো উপস্থাপন করেন। পরে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য দেন।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ে সংঘটিত গণহত্যা, হামলা ও নির্যাতনের সঙ্গে জড়িত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসনের তদন্ত এবং নেওয়া পদক্ষেপের বিষয়ে এখনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কয়েকজন শিক্ষকের সাম্প্রতিক বক্তব্য ও কর্মকাণ্ডে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করা এবং দলটির রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে জনমত তৈরির চেষ্টা শিক্ষার্থীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
স্মারকলিপিতে বিশেষভাবে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধার বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া বক্তব্যের সমালোচনা করা হয়। এতে বলা হয়, তার বক্তব্যের কারণে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ হিসেবে নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে তিনি ওই পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে দাবি করা হয়। এ ছাড়া লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবন্নেসা, দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফজলুল হালিম রানার বক্তব্য এবং কর্মকাণ্ড পর্যালোচনার দাবি জানানো হয়। আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি চলাকালে কয়েকজন শিক্ষক ক্লাস ও একাডেমিক কার্যক্রম থেকে বিরত ছিলেন এমন অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেট) অবরোধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের তালা দেওয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি।
স্মারকলিপিতে উল্লিখিত চার দফা দাবি হলো–
১. জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে জড়িতদের বিচার প্রক্রিয়া পুনঃতদন্ত করে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া,
২. অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাসহ সংশ্লিষ্ট শিক্ষকদের কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা গ্রহণ এবং স্নিগ্ধাকে প্রাধ্যক্ষ পদ থেকে অপসারণ,
৩. রাজনৈতিক কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার অভিযোগে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং
৪. ১০ নভেম্বর ডেইরি গেটে তালা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ নেওয়া।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে। একইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনও জুলাইয়ের হামলার বিচার ও পুনঃতদন্তের দাবিকে গুরুত্ব দিচ্ছে না।
ক্যাম্পাসে শিক্ষকের পরিচয়ে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য তৈরির অভিযোগ তুলে মাজহারুল ইসলাম বলেন, অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা টেলিভিশন টকশোতে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছেন। একই ধরনের অবস্থান অধ্যাপক জেবুন্নেসা, নাসরিন সুলতানা ও ফজলুল হালিম রানাও নিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। স্নিগ্ধাকে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ পদে রাখা হলে ছাত্রীরা নিরাপত্তাহীনতায় ভুগবেন বলেও দাবি করেন মাজহারুল ইসলাম।
সবশেষে চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে মাজহারুল ইসলাম বলেন, জুলাইয়ের হামলার বিচার পুনঃতদন্ত ও কার্যকর করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ পুরো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা, সাধারণ শিক্ষার্থী ও জুলাই বিপ্লবী শিক্ষার্থীদের নিরাপত্তা দেওয়া এবং রাজনৈতিক কারণে ক্লাস বর্জন ও রাজনৈতিক বয়ান তৈরিতে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
প্রশাসনের দুর্বলতা কাটিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কোনো অবস্থান হতে দেওয়া হবে না। প্রশাসন ও অন্যান্য ছাত্র সংগঠন সদিচ্ছা দেখালে ছাত্রশিবির সর্বোচ্চ সহযোগিতা করবে।

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫১৯