ইরানে সরকার পরিবর্তন নয়, স্থায়ী চুক্তি চান ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক

ইরানে সরকার বা শাসনব্যবস্থার পরিবর্তন চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিবর্তে চলমান সংঘাত থামাতে এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তেহরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর আগ্রহের কথা বলেছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানের শাসনব্যবস্থা বদলানো নিয়ে তিনি কখনোই খুব একটা মাথা ঘামাননি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আসলে, আমি শাসনব্যবস্থা নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। কেউ কেউ একে শাসনব্যবস্থা পরিবর্তন বলে। আমি ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় দলকে সরিয়ে দিয়েছি এবং বর্তমানে আমরা তৃতীয় দলটিকে নিয়ে কাজ করছি। সুতরাং, আপনি একে চূড়ান্ত শাসনব্যবস্থা পরিবর্তন বলতে পারেন। মূলত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করেই তিনি এ কথা বলেন। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সামরিক স্থাপনা, নেতাদের বাসভবন ও কার্যালয় লক্ষ্য করে যৌথ হামলা চালায়। সেই অভিযানে আলী খামেনিসহ ইরানের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা নিহত হন।
ইরানের বর্তমান নেতৃত্বের বিষয়ে ট্রাম্প কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। বর্তমান শাসনব্যবস্থাকে যুক্তিযুক্ত বলে অভিহিত করলেও এদের সঙ্গে কাজ করা বেশ কঠিন বলে মনে করেন তিনি। তার ভাষায়, মনোভাবটা অনেকটাই ভিন্ন। সম্ভবত, এরা আরও বেশি যুক্তিবাদী। এবং তাদের সামলানো খুব কঠিন। আমরা একটা চুক্তি করি, আর পরদিনই তারা চুক্তি ভঙ্গ করে।
অঞ্চলে শান্তি ফেরাতে এবং ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার পথ বন্ধ করতে একটি টেকসই সমঝোতার ওপর জোর দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, আমি এমন একটি চুক্তি করব যা স্থায়ী হবে। আমি কাউকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেব না। এমনকি ভবিষ্যতে অন্য কোনো রাষ্ট্রপতি ক্ষমতায় আসলেও যেন চুক্তিটি কার্যকর থাকে, সে বন্দোবস্তই তিনি করতে চান।
এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ইসরায়েলি টেলিভিশন চ্যানেলকে ট্রাম্প বলেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিতে তার কোনো তাড়াহুড়ো নেই এবং প্রয়োজনে তিনি ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তবে ট্রাম্পের এমন সুরের মাঝেই ভিন্ন খবরের ইঙ্গিত দিয়েছে সিবিএস নিউজ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্বল্প মেয়াদে ইরানে নতুন করে হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান যেভাবে দ্রুতগতিতে নিজেদের অস্ত্র তৈরির সক্ষমতা আবার গড়ে তুলছে, তা নিয়ে ইসরায়েলের নেতানিয়াহু প্রশাসন বেশ উদ্বিগ্ন।
অন্যদিকে, ইরান রাসায়নিক বা জৈবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে ট্রাম্প যে অভিযোগ তুলেছেন, তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাদের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগগুলো ক্রমাগত বদলাচ্ছে এবং ২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার যৌক্তিকতা দেখাতে যে প্রতারণামূলক চিত্রনাট্য সাজানো হয়েছিল, এখনো সেটিই অনুসরণ করা হচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

বাহরাইনে ইরানের হামলা, শিল্প কারখানায় আগুন