হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬১০

নিজস্ব প্রতিবেদক

হামের প্রাদুর্ভাবে দেশে জুড়ে শিশু মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১০ জনে। শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকায় ৪ ও সিলেটে ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৮ শিশু। আর ২৪৩ শিশুর হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১৯ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯১ শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে মোট ৬২ হাজার ২৮৭ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৮ হাজার ১৫৪ শিশু।