শিরোনাম

পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী সংবাদদাতা
পদ্মায় ডুবে যাওয়া বাস উদ্ধার
উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি উদ্ধার করা হয়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া ঢাকাগামী ‘এসবি সুপার ডিলাক্স’ বাসটি উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি পানির নিচ থেকে ওপরে তোলা হয়।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ফেরিতে ওঠার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বাসটি তখন খালি ছিল এবং যাত্রীরা আগেই ঘাটে নেমে গিয়েছিলেন। এ কারণে কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছেন তারা।

প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানান, ঘাটে প্রবেশের আগেই নিয়ম অনুযায়ী, বাসের সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বড় ধরনের প্রাণহানি ও সম্ভাব্য বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

তবে দুর্ঘটনার সময় বাসের চালক ও সহকারী নদীতে পড়ে যান। পরে স্থানীয় বাসিন্দা ও ঘাট সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগে তাদের জীবিত উদ্ধার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

/এসআর/