নৌ পুলিশের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো অর্ধশতাধিত যাত্রী

নিজস্ব প্রতিবেদক

নৌ পুলিশের সতর্কতা ও দ্রুত পদক্ষেপের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে এক ভয়াবহ বাস দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন অর্ধশতাধিক যাত্রী। শুক্রবার (৫ জুন) সকাল ৯টার দিকে দৌলতদিয়া ঘাটের ৭নং পন্টুনে এই ঘটনা ঘটে।
ঘাট সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আজ সকালে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি দূরপাল্লার বাস ফেরিতে ওঠার উদ্দেশ্যে দৌলতদিয়া ঘাটের পন্টুনের দিকে আসছিল। পন্টুনে নামার আগেই সেখানে দায়িত্বরত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দূরদর্শিতার পরিচয় দিয়ে বাসটি থামিয়ে যাত্রীদের দ্রুত নেমে যাওয়ার নির্দেশ দেন। যাত্রীরা নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পর বাসচালক ও হেলপার গাড়িটি নিয়ে ফেরিতে ওঠার চেষ্টা করেন। ঠিক তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
বাসটি নদীতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘাটে কর্তব্যরত নৌ পুলিশের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করেন। তাদের দ্রুত ও সাহসী পদক্ষেপে বাসের চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়।
নৌ পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক ভূমিকার কারণে অর্ধশতাধিক যাত্রী এক নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন। এই ঘটনার পর ঘাটে উপস্থিত সাধারণ মানুষ নৌ পুলিশের এই বীরত্বপূর্ণ ও সময়োচিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।