অ্যাঙ্কোরেজ সমঝোতার ভিত্তিতে ইউক্রেনের সঙ্গে আলোচনা: পুতিন

সিটিজেন ডেস্ক

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনায় ও একটি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া সম্পূর্ণরূপে প্রস্তুত। তবে তা হতে হবে অ্যাঙ্কোরেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে অর্জিত সমঝোতার ভিত্তিতে।
বৃহস্পতিবার (৪ জুন) সেন্ট পিটার্সবার্গে বিশ্বের প্রধান সংবাদ সংস্থাগুলোর প্রধানদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
পুতিন বলেন, গত আগস্টে আলাস্কার অ্যাঙ্কোরেজে যে সমঝোতা হয়েছিল, তা মেনে নিতে রাশিয়া প্রস্তুত। তবে ইউক্রেনকে অবশ্যই এসব শর্তে রাজি হতে হবে। তিনি আরও বলেন, ইউক্রেন যদি অ্যাঙ্কোরেজ সমঝোতা অনুযায়ী কাজ করতে রাজি হয়, তবে শিগগিরই রাশিয়া-ইউক্রেন সংঘাতের সমাপ্তি ঘটবে।
যদিও অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ইউক্রেন এখনও কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য প্রস্তুত নয় বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট।

যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আলোচনার প্রস্তাব জেলেনস্কির