সংখ্যাভিত্তিক বাজেট দেখতে চাই না: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

আমরা এমন কোনো সংখ্যাভিত্তিক বা কাগুজে বাজেট দেখতে চাই না, যেখানে বাস্তব সুফল জনগণের কাছে পৌঁছায় না। বাজেটের প্রতিটি টাকার সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে, আমরা সেই ধরনের বাজেটের পক্ষে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৫ জুন) বিকেলে জাতীয় যুবশক্তির কার্যালয়ে আয়োজিত ‘ছায়া বাজেট ২০২৬-২৭’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী ৭ জুন থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে। বর্তমান সরকার একটি সংকটকালীন অর্থনীতি হাতে পেয়েছে। আওয়ামী লীগের রেখে যাওয়া অর্থনীতিতে খেলাপি ঋণের পরিমাণ ৩০ শতাংশেরও বেশি।
তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য হলো কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি এবং ব্যাংকিং খাতের সংস্কার। গত ১৭ বছরে ব্যাংক খাত পরিবারকেন্দ্রিক হয়ে পড়েছে। একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে। আমরা এমন একটি রূপরেখা দিতে চাই, যার মাধ্যমে ব্যাংক খাতকে জনগণের কাছে ফিরিয়ে দেওয়া যাবে। এটিকে ব্যবসাবান্ধব ও স্বনির্ভর খাতে পরিণত করা সম্ভব হবে।
এনসিপির এই নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অর্থনীতির প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরেছিল। কিন্তু সেই অবস্থান থেকে বিএনপি সরকার আশঙ্কাজনকভাবে সরে এসেছে। বাংলাদেশ ব্যাংক পরিচালনায় আমরাসরকারের ভূমিকা দেখেছি। যেভাবে গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, তা অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ সৃষ্টি করে।
অনুষ্ঠানে এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং উপপ্রধান আব্দুল্লাহ আল ফয়সাল ছায়া বাজেট উপস্থাপন করেন।

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ