বিশ্বকাপের আগে হোঁচট খেয়েও খুশি স্পেনের কোচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগে পেল স্পেন। বিশ্বকাপের শীর্ষ ফেবারিটের তালিকায় থাকা দলটি জিততে পারলো না ইরাকের সঙ্গে। প্রীতি ম্যাচ হলেও স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে তার বিশ্বকাপ স্কোয়াডে থাকা অনেককে পরখ করে নিয়েছেন। ম্যাচ ড্র হলেও কোচ খুশি নতুন করে কোনো খেলোয়াড় ইনজুরিতে না পড়ায়।
ম্যাচের দুটি গোলই হয় প্রথমার্ধে। বৃহস্পতিবার রাতে (৪ জুন) ম্যাচে ৬৩ শতাংশ সময় বল নিজেদের কাছে রাখলেও আক্রমণে খুব বেশি ধার ছিল না স্পেনের। ১৬ মিনিটে ফেরান তরেসের গোলে এগিয়ে গিয়েছিল তারা। তবে মিনিট দশেক পরই সমতা ফেরে ইরাক। গোলটি করেন মের্চাস দোস্কি।
ইউরো চ্যাম্পিয়ন ও ফিফা র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা দলকে রুখে দেওয়াটা বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস বাড়াবে র্যাঙ্কিংয়ের ৫৬ নম্বরে থাকা ইরাকের।
চোটে পড়া লামিনে ইয়ামাল ছাড়াও এই ম্যাচে স্পেন কোচ মাঠে নামাননি নিকো উইলিয়ামস, দাভিদ রায়া, প্রেদ্রি, রদ্রিসহ নিয়িমত দলের বেশ কজনকে।
ম্যাচের পর স্পেনের কোচ দে লা ফুয়েন্তে বলেন, ‘আজকের দিনটা ছিল স্রেফ বিশ্বকাপের আবেশ গায়ে মাখানোর আর অন্য ফুটবলারদের সুযোগ দেওয়ার। কোনো চোট সমস্যা হয়নি, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা নতুন পর্যায়ে প্রবেশ করছি, যেখানে তীব্রতা থাকবে আরও বেশি এবং আরও বেশি ফুটবলারের ভূমিকা প্রয়োজন হবে।’
স্পেন বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৫ জুন, প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দ। সেই ম্যাচের ২০২৬ বিশ্বকাপে প্রথম ম্যাচের আগে স্পেন চিন্তিত ইয়ামালের ফিট হওয়া নিয়ে।
স্পেনের কোচ বলেন, ‘পরিকল্পনা অনুযায়ীই কাজ করার কথা আমাদের এবং সেই সময়সূচীই আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে যে, সে (ইয়ামাল) ১৫ তারিখের মধ্যে প্রস্তুত হয়ে উঠতে পারবে। সবকিছু খুব ভালোভাবেই চলছে।’
বিশ্বকাপের আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন। বাংলাদেশ সময় ৯ জুন সকালে সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ পেরু।

এবার বিশ্বকাপে মুসলিম দেশ কয়টি, কবে খেলা