বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের বেতন কাঠামো করছে সরকার

আয়নাল হোসেন

দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে কর্মরত চিকিৎসকদের বেতন কাঠামো তৈরি করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৯ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিকিৎসা শিক্ষা-১ শাখার থেকে একটি অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের উপস্থিতিতে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টারে মেডিক্যাল ও ডেন্টাল কলেজের চাকরি প্রবেশ পর্যায়ে চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামো তৈরির বিষয়ে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের আলোকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্য হলেন: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা), যুগ্মসচিব (চিকিৎসা শিক্ষা), পরিচালক (চিকিৎসা শিক্ষা), পরিচালক (হাসপাতাল) এবং পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা)-কে সদস্যসচিব করা হয়েছে। কমিটি প্রয়োজনে যেকোন সদস্য কো-অপ্ট করতে পারবে বলে আদেশে বলা হয়েছে।
এই কমিটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, মেডিক্যাল, ডেন্টাল কলেজে এন্ট্রি-লেভেলে কর্মরত চিকিৎসকদের বিদ্যমান বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাসমূহ পর্যালোচনা এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা, নতুন বেতন কাঠামোর খসড়া প্রণয়ন করা, সংশ্লিষ্ট অংশীজনের মতামত গ্রহণপূর্বক এন্ট্রি-লেভেলের চিকিৎসকদের জন্য একটি যৌক্তিক, সমন্বিত ও সম্মানজনক বেতন কাঠামো তৈরি করা এবং প্রণীত বেতন কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন আগামী ২০ কার্যদিবসের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিবের কাছে দাখিল করতে বলা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সিজেডএন২৪ ডটকমকে বলেন, দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের সুনির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। এতে চিকিৎসকদেরর মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। এই বিষয়টি বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। এ কারণে কমিটি গঠন করে নতুন বেতন কাঠামো ঠিক করা হচ্ছে। যেসব প্রতিষ্ঠান নতুন বেতন কাঠামো মানবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী সিজেডএন২৪ ডটকমকে বলেন, দেশের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে কর্মরত চিকিৎসকদের কোনো বেতন কাঠামো কখনো ছিল না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর এই বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান তিনি।