শিরোনাম

ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০ জন

নিজস্ব  প্রতিবেদক
নিজস্ব  প্রতিবেদক
ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০ জন
এডিস মশা

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১৯০ জন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) রাজধানী ঢাকা ও ছয় বিভাগে নতুন ১৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বরিশাল বিভাগে ৪৮, চট্টগ্রাম বিভাগে ৩৪, ঢাকা দক্ষিণ সিটিতে ৩১, ঢাকা উত্তর সিটিতে ৪০, খুলনা বিভাগে ২২, ময়মনসিংহ বিভাগে ছয়, রাজশাহী বিভাগে সাত ও সিলেট বিভাগে দুজন হাসপাতালে ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও খুলনা বিভাগে ডেঙ্গুতে একজন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জন মারা গেছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ১২ জন নারী।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু নিয়ে চলতি মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয়। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে জুন মাসে। আর জানুয়ারিতে দুই, ফ্রেব্রুয়ারিতে দুই ও মে মাসে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে হাসপাতাল ছেড়েছেন ৭ হাজার ৬৮ জন।

/বিবি/