ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ

ইরানের বন্দর আব্বাসে বিস্ফোরণ
সিজেডএন ডেস্ক

হরমুজ প্রণালির তীরে অবস্থিত বন্দর আব্বাস শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থা মেহর নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হরমুজ প্রণালিতে জাহাজে হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে তেহরান। ফলে যুদ্ধবিরতি চুক্তি ও সমঝোতা স্মারক হুমকির মুখে পড়েছে।
গত দুই দিনে ইরানের ১৭০টি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বুধবার (৮ জুলাই) রাতে ইরানের সামরিক এবং অবকাঠামোগত ৯০টি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৭ জুলাই) রাতের অভিযানে ৮০টি লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়।
এর জবাবে কুয়েত, কাতার ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলায় কুয়েতের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনা কেন্দ্র এবং বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর জ্বালানি ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেই গতকাল বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় ট্রাম্প ঘোষণা দেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি শেষ। বর্তমান পরিস্থিতিতে দেশটির সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা সম্ভব নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উক্তির পরেই বুধবার দ্বিতীয় দফায় ইরানে হামলা করে সেন্টকম।
সূত্র: আল জাজিরা

যে কারণে উপসাগরীয় দেশে হামলা চালাচ্ছে ইরান