শিরোনাম

বন্ধু যখন শত্রু

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বন্ধু যখন শত্রু
আশরাফ হাকিমি ও কিলিয়ান এমবাপ্পে

পিএসজিতে একসঙ্গে খেলেছেন কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমি। ফলে এমবাপ্পে–হাকিমির বন্ধুত্বের গল্প অনেকেরই জানা। ২০২২ বিশ্বকাপের সময় একটি ভিডিও করেছিলেন দুই বন্ধু। একে অপরকে বলেছিলেন, এখানে আমরা মুখোমুখি হবো। সেবার সেমিফাইনালে ফ্রান্স–মরক্কো লড়াই হয়েছিল। এবার লড়াইটা কোয়ার্টার ফাইনালে।

বোস্টনে আজ রাতে বন্ধু থেকে আবারও শত্রু বা প্রতিপক্ষ হয়ে যাওয়ার গল্প! ফুটবলে এক অসাধারণ বন্ধুত্বের গল্পকে দেড়–দুই ঘণ্টার জন্য ভুলে এমবাপ্পে-হাকিমি মুখোমুখি হবেন।

এমবাপ্পে-হাকিমি নিজ নিজ দলের সেরা তারকা, অধিনায়কও। এমবাপ্পের সঙ্গে বন্ধুত্ব নিয়ে হাকিমি এর আগে বলেন, ‘(বন্ধুত্ব) একদমই সহজাতভাবে শুরু। ফুটবলের বাইরে আমরা খুব ভালো বন্ধু। আমি ফরাসি ভাষা জানতাম না, ও স্প্যানিশ পারে একটু। যখনই আমার কোনো সহযোগিতার প্রয়োজন হতো, ও আমার পাশে দাঁড়াতো। ওর দরকারেও আমি দাঁড়িয়েছি।’

/টিই/