শিরোনাম

বাংলাদেশকে ১৩ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশকে ১৩ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে
তৃতীয় উইকেটে তানজিদ-হৃদয়ের ৮৪ রানের জুটিও ম্যাচ জেতাতে পারেনি বাংলাদেশকে

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনতে বাংলাদেশের লক্ষ্য ছিল ২৪৮ রান। রিশাদ হোসেন যখন ২৫ বলে ৮ রান করে ফিরলেন জয়ের স্বপ্ন দেখতে শুরু করে জিম্বাবুয়ে। বাংলাদেশের তখনও দরকার ২৭ বলে ২৯ রান, হাতে ৩ উইকেট। তবে মেহেদী হাসান মিরাজ ছিলেন বলে জয়ের আশাও টিকে ছিল।

শেষ ১৮ বলে দরকার ১৭ রান। হাতে তখন ২ উইকেট। ইভান্স ইনিংসের ৪৮তম ওভারে ৩ রান দিয়ে শরিফুলকে বোল্ড করেন। ১২ বলে দরকার ১৪ রান। তবে পারলেন না মিরাজ। এনগারাভার করা ইনিংসের ৪৮তম ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দেন মিরাজ। বাংলাদেশ অলআউট হয় ২৩৪ রানে। ১৩ রানে ম্যাচের সঙ্গে সিরিজও নিশ্চিত করে জিম্বাবুয়ে।

এর আগে শুরুতে দলীয় ৩৮ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন তানজিদ হাসান। ৫ চার ও ১ ছক্কায় ৭০ বলে ৫৭ রান করে বেনেটের বলে বোল্ড হন তানজিদ। তাতে ভাঙে তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয়ের সঙ্গে ৮৪ রানের জুটি। একটু পর হৃদয়ও আউট হন (৯০ বলে ৬০ রান)। দ্রুত ফেরেন মোসাদ্দেক হোসেন সৈকতও (৭)। তবে নুরুল হাসান সোহান ৪১ বলে ৩৮ রান করে রানের চাকা সচল রাখেন।

সোহানের আউটের পর জুটি গড়েন মিরাজ ও রিশাদ। তবে রিশাদ ফিরতেই আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ দল।

জিম্বাবুয়ে লড়াইয়ের পুঁজি পায় ওপেনার বেন কারেনের অপরাজিত ১১১ রানের ইনিংসে। এছাড়া ২ চার ও ৫ ছক্কায় ৩৮ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন ইভান্স, সিকান্দার রাজা করেন ৩৩ রান। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ে ১৪১ রান করেও বাংলাদেশকে হারায় ২৫ রানে।

/টিই/