অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের রেকর্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছেন পেসার হাসান মাহমুদ। এটি তার টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং। একই সঙ্গে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি পেসারের প্রথম ৫ বা তার বেশি উইকেট শিকারের কীর্তিও।
শুধু পেসার হিসেবেই নয়, তিন সংস্করণ মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি বোলারের এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার ঘটনাও এবারই প্রথম।
এর আগে টেস্টে মাশরাফি বিন মুর্তজার ৩, ওয়ানডেতে রুবেল হোসেন এবং টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদের ৪ উইকেট ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশিদের সেরা বোলিং।
টেস্টে এখন পর্যন্ত তিনবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন হাসান। তিনটিই এসেছে প্রতিপক্ষের মাঠে। ২০২৪ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে এবং রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নেওয়ার পর ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটেও এমন কীর্তি আছে তার।
বাংলাদেশি পেসারদের মধ্যে প্রতিপক্ষের মাঠে টেস্টে তিনবার ৫ উইকেট নেওয়ার রেকর্ডও এখন হাসানের দখলে।
ইনিংস বিরতিতে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ও ধারাভাষ্যকার অ্যাডাম গিলক্রিস্টকে হাসান বলেন, ‘অস্ট্রেলিয়ায় খেলার জন্য মুখিয়ে ছিলাম, কারণ তারা বিশ্বের অন্যতম সেরা দল। আমি শুধু লাইন–লেন্থ অনুযায়ী বল করেছি, প্রক্রিয়াটা মেনে চলা ও অধিনায়ক যা বলছে তা অনুসরণ করার চেষ্টা করেছি।’

বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করতে চান মিলার