থাইল্যান্ডের নির্মাণ-কৃষি-পর্যটনে বাংলাদেশি কর্মীদের সুযোগ চায় বোয়েসেল

বিশেষ প্রতিনিধি

থাইল্যান্ডের নির্মাণ, কৃষি এবং পর্যটন ও আতিথেয়তা খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের একটি প্রতিনিধি দল বোয়েসেল পরিদর্শনকালে এ আহ্বান জানানো হয়।
থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও সম্প্রসারণের লক্ষ্যে বুধবার (১২ আগস্ট) আট সদস্যের ওই প্রতিনিধি দলটি বোয়েসেল পরিদর্শন করে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন থাইল্যান্ডের সিনেট স্ট্যান্ডিং কমিটি অন লেবারের চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন। পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সঙ্গে বোয়েসেলের একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক বোয়েসেল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
সভায় বোয়েসেলের মাধ্যমে বিভিন্ন দেশে স্বচ্ছ, সুশৃঙ্খল, নৈতিক, নিরাপদ ও স্বল্প ব্যয়ে দক্ষ কর্মী প্রেরণের বিদ্যমান মডেল সম্পর্কে থাইল্যান্ডের প্রতিনিধি দলকে অবহিত করা হয়। বোয়েসেলের এ মডেল সম্পর্কে থাইল্যান্ডের সিনেট প্রতিনিধি দল সন্তোষ প্রকাশ করেন এবং নৈতিক ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
সভায় বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক জানান, থাইল্যান্ডের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মী প্রেরণের পূর্বে সংশ্লিষ্ট কর্মীদের কারিগরি প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং প্রয়োজনীয় ওরিয়েন্টেশন প্রদান করা হবে। এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, কর্মপরিবেশের সঙ্গে অভিযোজন এবং নিরাপদ ও টেকসই কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় উভয় পক্ষ বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে শ্রমবাজারভিত্তিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং বাংলাদেশি কর্মীদের জন্য
থাইল্যান্ডে অধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে স্বচ্ছ, সুশৃঙ্খল, নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সভাটি শেষ হয়।

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা