শিরোনাম

ডিজাবের কার্যনির্বাহী সদস্য হলেন সিটিজেন জার্নালের আয়নাল হোসেন

সিটিজেন ডেস্ক
ডিজাবের কার্যনির্বাহী সদস্য হলেন সিটিজেন জার্নালের আয়নাল হোসেন
সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মাসুম ও ১ নম্বর কার্যনির্বাহী সদস্য আয়নাল হোসেন। ছবি: সংগৃহীত

/প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটির ১ নম্বর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সিটিজেন জার্নাল ২৪.কম– এর বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি অভিজাত রিসোর্টে ডিজাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করা হয়। সভায় আগের কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করেন সদস্যরা।

কমিটির সভাপতি পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন। আলমগীর হোসেন বিদায়ী কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

ডিজাবের নবনির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ঢাকা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুপালি বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক সাইফ বাবলু, দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক পদে অলক্রাইমস.টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান।

এ ছাড়া নবনির্বাচিত তিনজন কার্যনির্বাহী সদস্যের মধ্যে বাকি দুজন হলেন দৈনিক নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম মিন্টু ও ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মনি আচার্য্য।

জানা গেছে, তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অন্য দুজন হলেন ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক নেসারুল হক খোকন। পরে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশন।

পরবর্তীতে কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এ সময় রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতের আরও আধুনিকায়ন-সক্ষমতা বাড়ানোসহ নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখতে গঠনমূলক আলোচনা করা হয়।

/এফআর/