মেসির রেকর্ড ভাঙলেন আলভারেজ

মেসির রেকর্ড ভাঙলেন আলভারেজ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন হুলিয়ান আলভারেজ। লাতিন আমেরিকার ফুটবলারদের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম ম্যাচে ২৫ গোল করেছেন আতলেতিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।
আলভাজের রেকর্ড গড়ার ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্র করেছে আর্সেনাল। বুধবার রাতে (২৯ এপ্রিল) হওয়া এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ। তার আগে মঙ্গলবার রাতে (২৮ এপ্রিল) পিএসজি ৫-৪ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখকে।
পরিসংখ্যানে দেখে নেওয়া যাক আতলেতিকো মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ-
২৫ বছরে প্রথম
২৫ বছরের মধ্যে এটাই প্রথম ম্যাচ, যেখানে একাধিক গোলের সব হয়েছে পেনাল্টি থেকে। সবশেষ এমন হয়েছিল ২০০১ সালে। বায়ার্ন মিউনিখ ও ভালেন্সিয়ার ম্যাচও ১-১ ড্র হয়েছিল।
১০
চলতি আসরে ১০ গোল করলেন হুলিয়ান আলভারেজ। চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে আতলেতিকো মাদ্রিদের কোনো খেলোয়াড়ের যা সর্বোচ্চ।
২৫
চ্যাম্পিয়ন্স লিগে ৪১ ম্যাচে এ নিয়ে ২৫ গোল করলেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজ। লিওনেল মেসিকে ছাড়িয়ে লাতিন আমেরিকার ফুটবলার হিসেবে দ্রুততম ২৫ গোলের রেকর্ড ছুঁলেন তিনি।
৪০/৪৩
এই ম্যাচে পেনাল্টি থেকে গোল করেন ভিক্তর গিয়োকেরেস। ক্যারিয়ারে ৪৩ পেনাল্টির ৪০টিতে জালের দেখা পেলেন তিনি।
১৩
চ্যাম্পিয়ন্স লিগে এখন ১৩ ম্যাচ ধরে অপরাজিত আর্সেনাল। ইউরোপ সেরার মঞ্চে যৌথভাবে যা তাদের সর্বোচ্চ। ২০০৫ থেকে ২০০৬ সালেও ১৩ ম্যাচ অপরাজিত ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।

পদত্যাগের চিন্তা করেননি, নির্বাচনে লড়বেন তামিম