শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ১১ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ১১ শিশুর মৃত্যু
কোলাজ: সিটিজেন জার্নাল

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এতে এ পর্যন্ত হাম ও রোগের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল আটটা থেকে আজ (শুক্রবার) সকাল ৮টা পর্যন্ত হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গে মারা গেছে আরও ৯ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৩১৫ জন। পাশাপাশি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ১ হাজার ৭৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৮৫ শিশু মারা গেছে। একই সময়ে এই রোগের উপসর্গ নিয়ে আরও ৪১৪শিশুর মৃত্যু হয়।

/এফআর/