শিরোনাম

হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম ও উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর হার দিনি বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় হাম ও রোগের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬৬ জনে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশু মারা গেছে। একই সঙ্গে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১২২ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে নিয়ে হাসপাতালে এসেছেন আরও ৮৬৮ শিশু। তাদের মধ্যে ৮৩১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৬ হাজার ৯৭৯ শিশু হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ২৭ শিশু। এসব শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬৭১ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া এখন পর্যন্ত মোট ৯২ হাজার ৩৮৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

/এফআর/