বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আশ্বাসে শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

বরিশাল সংবাদদাতা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং এইচএসসি পরীক্ষার বিভিন্ন অসঙ্গতির প্রতিবাদে বরিশালে মার্চ টু শিক্ষা বোর্ড কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) দুপুরে নগরীর নথুল্লাবাদ থেকে মিছিল নিয়ে তারা বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র অতিরিক্ত কঠিন হয়েছে, সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে এবং বৈরী আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়া হয়েছে। একই প্রশ্নপত্রে পরীক্ষা হলেও এক বোর্ডে পরীক্ষা স্থগিত করে অন্য বোর্ডে চালিয়ে যাওয়াকেও বৈষম্যমূলক বলে দাবি করেন তারা।
একপর্যায়ে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড সংলগ্ন সড়কে অবস্থান নিলে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। এতে শত শত যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশিদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দেন এবং কর্মসূচি প্রত্যাহার করে বাড়ি ফিরে যান।
তবে দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।