ক্যান্সার রোগীদের ভোগান্তি কমাতে আইএনএমপি-এনআইসিআরএইচের সমঝোতা

নিজস্ব প্রতিবেদক

দেশের ক্যান্সার চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য, রোগীর সেবার মানোন্নয়ন এবং পরিধি বাড়ানোর লক্ষ্যে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি) এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই দ্বিপাক্ষিক চুক্তির ফলে দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে এবং তারা আরও নিবিড় এবং উন্নত মানের চিকিৎসাসেবা পাবেন। ক্যান্সার রোগীর সার্বিক ব্যবস্থাপনা, রেডিয়েশন অনকোলজি সেবা, মেডিকেল ফিজিক্স, গুণমান নিশ্চিতকরণ, গবেষণা, শিক্ষা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত উন্নয়নে যৌথ সহযোগিতার বিষয়টি সমঝোতা স্মারক চুক্তিতে উল্লেখ রয়েছে।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে উল্লেখ করা হয়, বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সারা দেশ থেকে আসা রোগীদের একটি দীর্ঘ সিরিয়ালে বা অপেক্ষমাণ তালিকায় থাকতে হয়, যা অনেক সময় চিকিৎসার কার্যকারিতাকে ব্যাহত করে। রোগীদের এই দীর্ঘ লাইনের ভোগান্তি কমাতে এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে এই দুটি স্বনামধন্য প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে এখন থেকে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পাশাপাশি ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স ও ক্যান্সার রোগীদের সমানভাবে আধুনিক সেবা দিতে সক্ষম হবে। এর ফলে এনআইসিআরএইচের ওপর একক চাপ কমবে এবং হাসপাতালের দীর্ঘ সিরিয়াল বা অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হাসপাতালের পক্ষে পরিচালক ডা. মোস্তফা আজিজ সুমন এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্সের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক মো. সেলিম রেজা সমঝোতা স্মারক চুক্তিতে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড.মঈনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যান্সার প্রতিরোধী ওষুধ উৎপাদনে কর মওকুফের প্রস্তাব