পেটের ক্ষুধা মিটলেও চোখের ক্ষুধা মেটে না কেন?

সিটিজেন ডেস্ক

রাতের খাবার শেষ। পেটও ভরা। তারপরও টিভির সামনে বসে থাকতে থাকতে হঠাৎ কিছু খেতে ইচ্ছে করে। কখনো গল্প করতে করতে, আবার কখনো একা সময় কাটাতে গিয়েও এমন অনুভূতি জেগে ওঠে। অনেকেই ভাবেন, এটা বুঝি শুধুই ইচ্ছাশক্তির দুর্বলতা। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে, বিষয়টি এতটা সরল নয়।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের খাওয়ার ইচ্ছার পেছনে কাজ করে মস্তিষ্কের শেখা আচরণ ও সংকেত। অর্থাৎ, শরীরের প্রকৃত ক্ষুধা না থাকলেও মস্তিষ্ক পুরোনো অভ্যাসের টানে খাওয়ার তাগিদ দেয়।
সংকেতেই শুরু খাওয়ার গল্প
খাবারের সঙ্গে আমাদের মস্তিষ্কের সম্পর্ক তৈরি হয় নানা সংকেতের মাধ্যমে। যেমন—খাবারের গন্ধ, চোখের সামনে প্রিয় কোনো পদ, নির্দিষ্ট সময়, পরিচিত পরিবেশ কিংবা কোনো বিশেষ আবেগ। এসব সংকেত ধীরে ধীরে মস্তিষ্কে একটি অভ্যাস তৈরি করে। ফলে একই পরিস্থিতি তৈরি হলেই খাওয়ার ইচ্ছা জেগে ওঠে।
শারীরিক বনাম মানসিক ক্ষুধা
ক্ষুধা সব সময় একরকম নয়। সাধারণত এটি দুই ধরনের– শারীরিক ও মানসিক। শারীরিক ক্ষুধা ধীরে ধীরে আসে। শরীরের শক্তির প্রয়োজন হলে আমরা খেতে চাই এবং প্রায় যেকোনো খাবারেই তৃপ্তি পাই। পেট ভরে গেলে খাওয়াও বন্ধ হয়ে যায়।
অন্যদিকে মানসিক ক্ষুধা হঠাৎ করেই দেখা দেয়। এতে নির্দিষ্ট কোনো খাবারের প্রতি প্রবল আকর্ষণ তৈরি হয়। অনেক সময় খাওয়ার পর অপরাধবোধ বা অনুশোচনাও দেখা দেয়। যখন মানুষ নিজের শরীরের প্রকৃত সংকেত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই মানসিক ক্ষুধা বেশি সক্রিয় হয়।
পেট ভরা থাকলেও কেন খেতে ইচ্ছে করে
আমাদের মস্তিষ্কে ক্ষুধার দুটি ভিন্ন দিক কাজ করে– একটি প্রয়োজনের, অন্যটি আনন্দের। এই আনন্দভিত্তিক ক্ষুধাই মূলত সমস্যার জায়গা।
মস্তিষ্কের যে অংশ স্মৃতি ও আনন্দের সঙ্গে যুক্ত, তা খাবারের সঙ্গে জড়িয়ে থাকা সুখের অনুভূতিগুলো সংরক্ষণ করে রাখে। ফলে পরিচিত কোনো খাবার বা পরিস্থিতি সামনে এলেই সেই আনন্দের প্রত্যাশায় আবার খেতে ইচ্ছে করে। এ সময় শরীরের তৃপ্তির সংকেত অনেকটাই উপেক্ষিত হয়ে যায়।
অভ্যাসের ফাঁদ
একবার কোনো খাবারের সঙ্গে আনন্দের সম্পর্ক তৈরি হলে, সেটি বারবার খাওয়ার মাধ্যমে আরও দৃঢ় হয়ে যায়। বিশেষ করে চর্বি ও মিষ্টিজাতীয় খাবার এই অভ্যাসকে দ্রুত শক্তিশালী করে। ফলে না চাইলেও সেই খাবারের প্রতি আকর্ষণ তৈরি হয়।
এর পাশাপাশি মানসিক চাপ, একঘেয়েমি বা কষ্ট থেকেও অনেকেই খাবারের দিকে ঝুঁকে পড়েন।
কীভাবে নিয়ন্ত্রণ করবেন
এই প্রবণতা কমাতে প্রথমেই বুঝতে হবে– আপনি সত্যিই ক্ষুধার্ত, নাকি শুধু অভ্যাসবশত খেতে চাইছেন। খাওয়ার ইচ্ছা হলে সঙ্গে সঙ্গে না খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। কয়েক মিনিটের এই বিরতিই অনেক সময় সিদ্ধান্ত বদলে দিতে পারে।
পরিবেশও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চোখের সামনে খাবার না রাখা, নির্দিষ্ট জায়গায় বসে খাওয়া এবং টিভি দেখতে দেখতে না খাওয়ার অভ্যাস গড়ে তোলা কার্যকর হতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনভাবে খাওয়া। খাবারের স্বাদ, গন্ধ ও অনুভূতির দিকে মনোযোগ দিলে শরীরের প্রকৃত সংকেত বোঝা সহজ হয়। এতে অপ্রয়োজনীয় খাওয়ার প্রবণতাও অনেকটাই কমে আসে।
পেট ভরা থাকার পরও খেতে ইচ্ছে করা তাই দুর্বলতা নয়– এটা মস্তিষ্কেরই এক চেনা খেলা। বুঝে উঠতে পারলেই নিয়ন্ত্রণ করা সম্ভব।