ব্যক্তিগত ব্র্যান্ডিং কর্মজীবনে আপনাকে আলাদা করে তোলার শক্তি

সাবিকুন নাহার রিংকি

একই ডিগ্রি, প্রায় একই দক্ষতা তবুও কেউ দ্রুত চাকরি পেয়ে যায়, কেউ আবার দীর্ঘদিন চেষ্টা করেও কাঙ্ক্ষিত সুযোগ খুঁজে পায় না। বর্তমান প্রতিযোগিতামূলক কর্মবাজারে শুধু যোগ্যতা থাকলেই যথেষ্ট নয়; প্রয়োজন নিজেকে আলাদাভাবে উপস্থাপন করার ক্ষমতা। এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যক্তিগত ব্র্যান্ডিং।
ব্যক্তিগত ব্র্যান্ডিং কী?
আমরা সাধারণত ‘ব্র্যান্ড’ বলতে কোনো প্রতিষ্ঠান বা পণ্যের পরিচিতিকে বুঝি, যা মানুষের মনে একটি নির্দিষ্ট ধারণা তৈরি করে। ঠিক তেমনি একজন মানুষের ক্ষেত্রেও তার ব্যক্তিত্ব, দক্ষতা, কাজের ধরণ এবং মূল্যবোধ মিলিয়ে একটি স্বতন্ত্র পরিচয় তৈরি হয় এটাই ব্যক্তিগত ব্র্যান্ডিং। সহজভাবে বলতে গেলে, নিজের শক্তি, দক্ষতা ও স্বকীয়তাকে সচেতনভাবে তুলে ধরার প্রক্রিয়াই হলো পারসোনাল ব্র্যান্ডিং।
কেন এটি জরুরি?
ব্যক্তিগত ব্র্যান্ডিং আপনার পরিচিতি বাড়ায় এবং কর্মজীবনে নতুন সুযোগ এনে দেয়। কোনো নির্দিষ্ট দক্ষতার জন্য মানুষ যখন আপনাকে চিনতে শুরু করে, তখন নতুন কাজ, প্রজেক্ট বা পদোন্নতির ক্ষেত্রে আপনিই হয়ে ওঠেন প্রথম পছন্দ। একই সঙ্গে এটি আপনাকে সমমনা মানুষের সঙ্গে যুক্ত করে, তৈরি করে একটি শক্তিশালী পেশাগত নেটওয়ার্ক। শুধু বাহ্যিক নয়, অভ্যন্তরীণ দিক থেকেও এর প্রভাব রয়েছে আত্মবিশ্বাস বাড়ে, লক্ষ্য পরিষ্কার হয় এবং নিজের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়।
কীভাবে গড়ে তুলবেন ব্যক্তিগত ব্র্যান্ড?
প্রথম ধাপ হলো নিজের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা। আপনি কোন বিষয়ে দক্ষ, কোন কাজ আপনাকে আলাদা করে তোলে এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। এর মাধ্যমেই তৈরি হয় আপনার ‘ভ্যালু প্রপোজিশন’, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার বিশেষ মূল্য।
এরপর প্রয়োজন নিজের বর্তমান অবস্থান মূল্যায়ন। আপনার শিক্ষা, অভিজ্ঞতা, অর্জন এবং যোগাযোগ দক্ষতা সবকিছু মিলিয়ে আপনি এখন কোথায় দাঁড়িয়ে আছেন, তা বোঝা জরুরি। এতে করে ভবিষ্যতের পথ নির্ধারণ সহজ হয়।
নিজের গল্প বলুন
মানুষ তথ্যের চেয়ে গল্প বেশি মনে রাখে। তাই আপনার সাফল্য, চ্যালেঞ্জ মোকাবিলা বা ব্যর্থতা থেকে শেখার অভিজ্ঞতাগুলো শেয়ার করুন। একটি অনন্য অভিজ্ঞতা বা নতুন কিছু করার সাহস আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে।
নিজেকে দৃশ্যমান করুন
ব্যক্তিগত ব্র্যান্ড শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটি প্রকাশ করতে হবে। কর্মক্ষেত্রে আপনার কাজ, আচরণ, পেশাগত যোগাযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যম সব জায়গায় নিজের দক্ষতা তুলে ধরুন। তবে অতিরঞ্জন বা অহেতুক প্রচার এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ।
নেটওয়ার্ক গড়ে তুলুন
একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড গড়তে সম্পর্কের ভূমিকা অপরিসীম। আপনার কর্মজীবনে কিছু মানুষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ যেমন সিদ্ধান্ত গ্রহণকারী, প্রভাবশালী সহকর্মী, সমর্থনদাতা বন্ধু এবং সমমনা কমিউনিটি। এদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা আপনার অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে।
নিয়মিত উন্নয়ন জরুরি
ব্যক্তিগত ব্র্যান্ড একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে এটি পর্যালোচনা ও উন্নত করতে হয়। নতুন দক্ষতা অর্জন, অভিজ্ঞতা থেকে শেখা এবং অন্যদের মতামত গ্রহণ এসবই আপনার ব্র্যান্ডকে আরও শক্তিশালী করে।
জরুরি। একটি শক্তিশালী ব্যক্তিগত ব্র্যান্ড আপনাকে সঠিক সময়ে সঠিক সুযোগের কাছে পৌঁছে দিতে পারে। তাই সচেতনভাবে নিজের পরিচয় গড়ে তুলুন সাফল্যের পথ অনেকটাই সহজ হয়ে যাবে।