ডিভোর্সের পর নতুন করে শুরু, যেভাবে গুছিয়ে নেবেন জীবন

সিটিজেন ডেস্ক

ডিভোর্স জীবনের একটি কঠিন এবং আবেগপূর্ণ সময়। এটি শুধু একটি সম্পর্কের ইতি টানাই নয়, এটি নতুন বাস্তবতার মুখোমুখি হওয়ার শুরু। অনেকেই এই সময়টাতে দীর্ঘকালীন মানসিক চাপ, হতাশা এবং অনিশ্চয়তায় ভোগেন। তবে সঠিক দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা ও চেষ্টা থাকলে এই সময়টাকেই নতুন করে জীবন গুছিয়ে নেওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করা সম্ভব।
সবার আগে নিজের আবেগগুলো কে মেনে নেয়া জরুরি। দুঃখ, রাগ বা হতাশা এই অনুভূতিগুলো স্বাভাবিক। এগুলো চেপে না রেখে ধীরে ধীরে মেনে নেওয়ার চেষ্টা করুন। প্রয়োজন হলে কাছের মানুষ বা বন্ধুর সঙ্গে কথা বলুন ও তাদের পরামর্শ নিন। মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিং নেওয়াও একটি ভালো সিদ্ধান্ত হতে পারে।

নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার দিকে মনোযোগ দিন। ডিভোর্সের পর অনেকেই নিজেদের অবহেলা করতে শুরু করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। নিয়মিত খাবার, ঘুম এবং ব্যায়ামের অভ্যাস বজায় রাখুন। নিজের পছন্দের কাজ যেমন বই পড়া, গান শোনা বা ভ্রমণ মনকে হালকা রাখতে সাহায্য করবে।
আর্থিক পরিকল্পনা অত্যন্ত জরুরি। ডিভোর্সের পর আয়-ব্যয়ের ভারসাম্য বদলে যেতে পারে। তাই নতুন করে বাজেট তৈরি করুন এবং প্রয়োজন হলে অর্থনৈতিক পরামর্শ নিন। নিজস্ব আয়ের উৎস নিশ্চিত করা আত্মনির্ভরতার জন্য জরুরি।
নতুন লক্ষ্য নির্ধারণ করুন। জীবনের এই পরিবর্তনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখুন। ক্যারিয়ার, শিক্ষা বা ব্যক্তিগত উন্নয়ন যেকোনো ক্ষেত্রে নতুন পরিকল্পনা করতে পারেন। এতে আত্মবিশ্বাস বাড়বে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।
সময়কে গুরুত্ব দিন। সবকিছু একদিনে ঠিক হয়ে যাবে না। ধীরে ধীরে নিজেকে সময় দিন এবং ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এগিয়ে যান। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগোনোর চেষ্টা করুন।
ডিভোর্স কখনোই জীবনের শেষ নয়। এটি হতে পারে নতুন সম্ভাবনার শুরু। নিজেকে ভালোবাসা, নিজের প্রতি আস্থা রাখা এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়াই এই সময়ের সবচেয়ে বড় শক্তি।