শিরোনাম

২৪ মে: ইতিহাসের এই দিনে

সিটিজেন ডেস্ক
২৪ মে: ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজকের দিনটি কাল অতীত হয়ে যায়। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ২৪ মে ২০২৬, রবিবার। ১০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা– বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮২২ - ইকুয়েডর স্বাধীনতা অর্জন করে।

১৮৪৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের সংসদভবন থেকে মার্কিন আবিষ্কারক মোর্স (মোরিস) ৪০ মাইল দূরের বাল্টিমোর শহরে বিশ্বের প্রথম দূরপাল্লার টেলিগ্রাম পাঠান।

১৮৬২ - টমস নদীর ওপর ওয়েস্ট মিনিস্টার সেতু উন্মুক্ত করা হয়।

১৮৭৫ - স্যার সৈয়দ আহমদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল স্থাপন করেন। এটিই পরে ১৯২০-আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়য়ে রূপান্তরিত হয়।

১৯০২ - ব্রিটেনে প্রথম ‘এম্পায়ার ডে’ পালিত হয়।

১৯৬৪ - রিও ডি জেনিরোর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘটিত দাঙ্গায় ৩২৮ জন নিহত ও পাঁচ শতাধিক আহত হন।

১৯৭২ - কবি কাজী নজরুল ইসলামের ভারত থেকে ঢাকায় আগমন। রাষ্ট্রীয়ভাবে তাকে জাতীয় কবির স্বীকৃতি দান।

১৯৮৫ - বাংলাদেশের উড়িরচরে জলোচ্ছ্বাসে ১১ হাজার লোকের প্রাণহানি।

১৯৯১ - বর্ণবাদী ইসরাইল সরকার, দ্বিতীয় বারের মতো ১৪ হাজার চার'শ ইহুদিকে ইথিউপিয়া থেকে অধিকৃত ফিলিস্তিনে নিয়ে আসে।

১৯৯৩ - উত্তর-পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া,ইথিউপিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

১৯৯৪ - মক্কায় পদদলিত হয়ে ২৭০ হাজীর মৃত্যু।

২০০০ - ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে পিছু হটতে বাধ্য হয়।

জন্ম:

১৫৪৪ - উইলিয়াম গিলবার্ট, ইংরেজ চিকিৎসক।

১৬৮৬ - ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট, পদার্থবিজ্ঞানী।

১৮১৩ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, ঊনবিংশ শতকের অন্যতম বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক।

১৮১৯ - রাণী ভিক্টোরিয়া, যুক্তরাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের রাণী।

১৮৫৮ - সারদারঞ্জন রায়, বাংলার যুবসমাজে ক্রিকেট খেলার প্রচলক।

১৮৯৯ - কাজী নজরুল ইসলাম, বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ।

১৯০৫ - মিখাইল শলোখভ, নোবেলজয়ী সোভিয়েত ঔপন্যাসিক।

১৯২০ - সোমেন চন্দ, মার্ক্সবাদী বাঙালি সাহিত্যিক।

১৯৪০-জোসেফ ব্রডস্কি, বিখ্যাত রুশ কবি ও প্রাবন্ধিক।

মওদুদ আহমেদ, বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি, অষ্টম প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

১৯৪১ - বব ডিলান, মার্কিন গায়ক, গীতিকার, লেখক, সঙ্গীতজ্ঞ ও কবি।

১৯৪২ - আলী বাখের, দক্ষিণ আফ্রিকার সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৪৯ - জিম ব্রডবেন্ট, ইংরেজ অভিনেতা।

১৯৫১ - মুনতাসীর মামুন, বাংলাদেশী অধ্যাপক, শিক্ষাবিদ, লেখক ও গবেষক।

১৯৫৪ - বাচেন্দ্রী পাল, প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী যিনি ১৯৮৪ সালে এক অভিযানে এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন।

১৯৫৫ - রাজেশ রোশন, ভারতীয় সুরকার ও সঙ্গীত পরিচালক।

১৯৬৬ - এরিক কাঁতোয়াঁ, সাবেক ফরাসি ফুটবলার।

১৯৬৯ - মার্টিন ম্যাককেগ, আইরিশ বংশোদ্ভূত সাবেক পেশাদার ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার।

১৯৭৭ - জিৎ গাঙ্গুলী, ভারতীয় সংগীত পরিচালক এবং গায়ক।

১৯৯১ - সাফিয়ান শরীফ, স্কটিশ ক্রিকেটার।

মৃত্যু:

১৫৪৩ - নিকলাস কপারনিকাস, জ্যোতির্বিজ্ঞানী।

১৮৯৪- বিহারীলাল চক্রবর্তী, বাংলার গীতিকবি।

১৯০৩ - হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, উনিশ শতকের বাঙালি কবি।

১৯১০ - জর্জ ফ্রেডেরিক বার্কার ছিলেন একজন আমেরিকার চিকিৎসক এবং বিজ্ঞানী।

১৯৩২ - কার্ল বেন্ডা, জার্মান অণুজীববিজ্ঞানী।

১৯৪০ - অমিতা সেন, রবীন্দ্র সংগীত শিল্পী।

১৯৫৯ - জন ফস্টার দুললেস, মার্কিন কূটনীতিক।

১৯৭১ - জাকির হোসাইন, পূর্ব পাকিস্তানের সাবেক গভর্নর।

১৯৮৯ - তৃপ্তি মিত্র, বাঙালি মঞ্চ অভিনেত্রী।

১৯৯২ - শৈলজারঞ্জন মজুমদার, ভারতীয় বাঙালি সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্র সংগীত প্রশিক্ষক।

১৯৯৫ - হ্যারল্ড উইলসন, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী।

২০১০ - তপেন চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা।

২০১০ - বেবী ইসলাম, বাংলাদেশি চিত্রগ্রাহক ও চলচ্চিত্র নির্মাতা।

২০১৪ - ডেভিড অ্যালেন, ইংরেজ ক্রিকেটার।

২০১৬ - খালেদা একরাম, বাংলাদেশি শিক্ষাবিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য।

২০২০ - মকবুল হোসেন, শিল্পপতি, আইনজীবী ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ।

ছুটি ও অন্যান্য:

কমনওয়েলথ দিবস (ভারত)।

আন্তর্জাতিক মারখোর দিবস।

/এসবি/