শিরোনাম

ইতিহাসের এই দিনে

সিটিজেন ডেস্ক
ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজকের দিনটি কাল অতীত হয়ে যায়। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি আমরা।

আজ ৩ এপ্রিল ২০২৬, শুক্রবার। ২০ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা– বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

৩৩ - যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যান।

১০৪৩ - ইংল্যান্ডের রাজা হিসেবে এডওয়ার্ডের অভিষেক অনুষ্ঠিত হয়।

১৩১২ - ভিয়েনার দ্বিতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।

১৫৫৯ - স্পেন ও ফ্রান্স দ্বিতীয় চুক্তি করে।

১৬৬১ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে লিপ্ত হওয়া, অস্ত্র নির্মাণ ইত্যাদির অধিকারসংক্রানৱ সনদ লাভ করে।

১৭৮৩ - সুইডেন ও মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সম্পাদন করে।

১৮৫৭ - রানী ভিক্টোরিয়াকে ‘ভারত সম্রাজ্ঞী’ ঘোষণা করা হয়।

১৮৬০ - মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম ঘোড়ার ডাক চালু হয়।

১৮৯০ - ইউরোপের বিশিষ্ট রাজনীতিবিদ, জার্মান সাম্রাজ্যের স্থপতি ও প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক পদচ্যুত হন।

১৯৩৯ - ডেনমার্ক ও নরওয়েতে জার্মান বাহিনী অনুপ্রবেশ করে।

১৯৪১ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ইরাকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা রশিদ আলী আল গিলানী বাগদাদ দখল করে নেন।

১৯৫৪ - শেরে বাংলা এ. কে. ফজলুক হক চার সদস্য বিশিষ্ট যুক্তফ্রন্ট মন্ত্রী সভা গঠন করেন।

১৯৯৫ - ভিয়েতনাম মার্কিন বিরোধী প্রতিরোধ যুদ্ধে জয়লাভের ২০তম বার্ষিকী উদ্‌যাপন করে।

২০০২ - ইসরায়েলি সেনাবাহিনী ফিলিস্তিনের জর্দান নদীর পশ্চিম তীরে অবস্থিত জেনিন শহরে ভয়াবহ হামলা শুরু করে।

২০০৫ - বাংলাদেশী অভিনেতা সিয়াম আহমেদ খাঁ এর জন্মদিন ।

২০১৩ - আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ও লা প্লাতায় রেকর্ড বৃষ্টির পর বন্যায় ৫০ জন নিহত হয়।

জন্ম:

১৭৮১ - স্বামীনারায়ণ , ভারতীয় যোগী, সন্ন্যাসী এবং ধর্মীয় নেতা।

১৭৮৩ - ওয়াশিংটন আরভিং, মার্কিন ছোটগল্পকার, প্রাবন্ধিক, জীবনীকার, ইতিহাসবেত্তা ও কূটনীতিক।

১৮০৭ - মেরি কার্পেন্টার, ভারত-প্রেমিক মহিলা শিক্ষাব্রতী ও সমাজসংস্কারক।

১৮৮১ - ইতালীয় সাংবাদিক ও রাজনীতিবিদ ও ৩০ তম প্রধানমন্ত্রী আল্কিডে ডি গাস্পেরি।

১৮৮৪ - জিমি ম্যাথুজ, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৮৯৩ - লেসলি হাওয়ার্ড, ইংরেজ অভিনেতা, পরিচালক ও প্রযোজক।

১৯০৩ - কমলাদেবী চট্টোপাধ্যায় ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক।

১৯১৪ - শ্যাম মানেকশ’ পারস্য বংশোদভূত ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল।

১৯২২ - ডরিস ডে, মার্কিন অভিনেত্রী, সঙ্গীতশিল্পী, ও প্রাণি-কল্যাণকর্মী।

১৯২৩ - ড্যানিয়েল হফম্যান(কবি) আমেরিকার বিশিষ্ট কবি।

১৯২৪ - মার্লোন ব্রান্ডো, মার্কিন চলচ্চিত্র অভিনেতা।

১৯২৫ - ইংরেজ পাইলট, রাজনীতিবিদ ও উদ্ভাবক অ্যান্থনি নীল ওয়েজউড টনি বেন।

১৯২৯ - ফজলুর রহমান খান, বাংলাদেশী স্থপতি ও পুরকৌশলী।

১৯৪১ - হরিমাধব মুখোপাধ্যায়,বাংলা থিয়েটারের নট, নাট্যকার, নাট্যনির্দেশক ও সংগঠক।

১৯৪৮ - ওলন্দাজ শিক্ষাবিদ, রাজনীতিক ও কূটনীতিক জাপ ডি হুপ শেফার।

১৯৪৮-বানু মুস্তাক ম্যান বুকার পুরস্কার প্রাপক, ভারতীয় সাহিত্যিক।

১৯৫০ - আলমগীর, বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা।

১৯৫৫ - নন্দিতা রায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক।

১৯৬১ - মার্কিন অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার এডি মারফি।

১৯৭৩ - ভারতীয় অভিনেতা, পরিচালক ও কোরিওগ্রাফার প্রভু দেব।

১৯৭৮ - টমি হাস, জার্মান টেনিস খেলোয়াড়।

১৯৮২ - কানাডীয় অভিনেত্রী কবিয়ে স্মুল্ডেরস।

১৯৮৩ - ইংরেজ ফুটবল খেলোয়াড় বেন ফস্টার।

১৯৮৫ - ইংরেজ গায়ক, গীতিকার ও প্রযোজক লিওনা লুইস।

১৯৮৬ - মার্কিন অভিনেত্রী অ্যামান্ডা লরা বাইন্স।

১৯৮৮ - ওলন্দাজ ফুটবলার তিম ক্রুল।

১৯৯২ - রুশ সাঁতারু জুলিয়া আন্দ্রেইভানা ইফিমোভা।

১৯৯৫ - তাসকিন আহমেদ, বাংলাদেশী ক্রিকেটার।

মৃত্যু:

১২৮৭ - পোপ চতুর্থ অনারিয়াস।

১৬৮০ - ছত্রপতি শিবাজী মহারাজ, ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

১৬৮২ - স্পেনীয় চিত্রশিল্পী ও শিক্ষাবিদ বারটলমে এস্তেবান মুড়িলও।

১৮৯৭ - জার্মান পিয়ানোবাদক ও সুরকার জোহানেস ব্রামস।

১৯০৯ - প্রখ্যাত বাঙালি সাংবাদিক ও শিক্ষাব্রতী নগেন্দ্রনাথ ঘোষ।

১৯৩২ - বামাপদ বন্দ্যোপাধ্যায় সুপ্রসিদ্ধ বাঙালি চিত্রশিল্পী ।

১৯৪০ - স্বাধীনতা সংগ্রামী চট্টল গৌরব মহিমচন্দ্র দাস ।

১৯৪১ - হাঙ্গেরীয় শিক্ষাবি, রাজনীতিবিদ ও ২২ তম পাল টিলেকি প্রধানমন্ত্রী।

১৯৪৩ - জার্মান অভিনেতা, পরিচালক ও প্রযোজক কনরাড ভেইডট।

১৯৬৯ - প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র যন্ত্র স্থাপয়িতা মধু শীল।

১৯৭৫ - ভারতে জ্যোতির্বিজ্ঞানচর্চায় অন্যতম পথিকৃৎ রাধাগোবিন্দ চন্দ্র।

১৯৭৭ - জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯৭৯ - সৈয়দ মাহবুব মোর্শেদ, বাংলাদেশী প্রখ্যাত বিচারপতি।

১৯৮৬ - সাহিত্যিক সাংবাদিক অসীম রায়।

১৯৯১ - গ্রাহাম গ্রিন, খ্যাতিমান ইংরেজ ঔপন্যাসিক, গল্পকার ও সমালোচক।

১৯৯৮ - মেরি কার্টরাইট, ব্রিটিশ গণিতবিদ

২০১৩ - জার্মান বংশোদ্ভূত মার্কিন লেখক ও চিত্রনাট্যকার রুথ প্রাওয়ের ঝাবভালা।

২০১৭ - কিশোরী আমোনকর, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের, খেয়াল, ঠুমরি ও ভজন ইত্যাদির গায়িকা।

ছুটি ও অন্যান্য:

জাতীয় চলচ্চিত্র দিবস, বাংলাদেশ।

/এসবি