শিরোনাম

শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা

সিটিজেন ডেস্ক
শেনজেন ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা

ভিসা আবেদনকারীদের জন্য সতর্কবার্তা দিয়েছে শেনজেনভুক্ত দেশের দূতাবাস। জাল কাগজপত্র জমা দিলে ভিসার আবেদন প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে এই জোট।

সোমবার (১৮ মে) এক সতর্কবার্তায় ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশের দূতাবাস এ তথ্য জা‌নি‌য়েছে।

বার্তায় বলা হয়, ভিসা আবেদনের সঙ্গে আপনার শুধুমাত্র মূল এবং অপরিবর্তিত কাগজপত্র জমা দিন। জাল বা কারসাজি করা কাগজপত্র জমা দিলে আপনার আবেদনটি প্রত্যাখ্যান করা হবে।

উল্লেখ্য, ইউরোপের ২৭টি দেশকে শেনজেনভুক্ত দেশ বলা হয়। এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ সুবিধার জন্য ১৯৮৫ সালে ৫টি দেশ শেনজেন চুক্তি স্বাক্ষর করে। এর আওতায় তারা সীমানা পদ্ধতি বাতিল করে। তবে শেনজেন অঞ্চলের দেশগুলি তাদের সার্বভৌমত্ব বজায় রাখে।

/জেএইচ/