গরুর মাংস কতটুকু খাবেন

গরুর মাংস কতটুকু খাবেন
নিজস্ব প্রতিবেদক

গরুর মাংস নিয়ে মানুষের মধ্যে নানা মত রয়েছে। কেউ এটিকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মনে করেন, আবার কেউ পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচনা করেন।
পুষ্টিবিদদের মতে, গরুর মাংস ভালো না খারাপ তা মূলত নির্ভর করে খাওয়ার পরিমাণ, রান্নার পদ্ধতি এবং ব্যক্তির শারীরিক অবস্থার ওপর।পরিমিত পরিমাণে গরুর মাংস খেলে শরীর প্রয়োজনীয় বেশ কিছু পুষ্টি উপাদান পায়। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন, আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম ও ভিটামিন বি১২, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, পেশি গঠনে, রক্তস্বল্পতা কমাতে এবং হাড় শক্ত রাখতে সহায়তা করে। বিশেষ করে যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে বা যারা বেশি শারীরিক পরিশ্রম করেন, তাদের জন্য পরিমিত গরুর মাংস উপকারী হতে পারে।তবে অতিরিক্ত গরুর মাংস খেলে কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং শরীরে অতিরিক্ত চর্বি জমার ঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, একজন সুস্থ মানুষের শরীরে প্রতি কেজি ওজনের বিপরীতে প্রায় এক গ্রাম প্রোটিন প্রয়োজন হয়। অর্থাৎ, কারও ওজন যদি ৬০ কেজি হয়, তাহলে তার দৈনিক প্রায় ৬০ গ্রাম প্রোটিন প্রয়োজন হতে পারে। তবে এই প্রোটিনের পুরোটা শুধু মাংস থেকে নেওয়ার দরকার নেই। মাছ, ডিম, দুধ, ডালসহ অন্যান্য খাবার থেকেও শরীর পর্যাপ্ত প্রোটিন পেতে পারে।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে এক থেকে দুই দিন গরুর মাংস খাওয়াই যথেষ্ট। এক বেলায় মাঝারি আকারের দুই থেকে তিন টুকরার বেশি না খাওয়াই ভালো। বিশেষ করে ঈদের সময় টানা কয়েকদিন অতিরিক্ত গরুর মাংস খেলে হজমের সমস্যা, এ্যাসিডিটি, কোলেস্টেরল বৃদ্ধি ও ওজন বাড়ার ঝুঁকি দেখা দিতে পারে।
ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা বা অ্যালার্জিতে ভোগা ব্যক্তিদের গরুর মাংস খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত খাওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
গরুর মাংস কতটা স্বাস্থ্যকর হবে, সেটিও অনেকাংশে নির্ভর করে কোন অংশের মাংস খাওয়া হচ্ছে এবং কীভাবে রান্না করা হচ্ছে তার ওপর।
বিশেষজ্ঞদের মতে, গরুর শরীরের কিছু অংশে চর্বির পরিমাণ তুলনামূলক কম থাকে, যেমন রাউন্ড ও সেরলয়েন অংশের মাংস। রান্নার আগে মাংসের দৃশ্যমান চর্বি কেটে ফেললে কোলেস্টেরলের পরিমাণ অনেকটাই কমানো সম্ভব। এ ছাড়া অতিরিক্ত তেল-ঘি দিয়ে ভুনা না করে পাতলা ঝোল রান্না করা বেশি স্বাস্থ্যকর।
তাদের মতে, গরুর মাংস পুরোপুরি বাদ দেওয়ার প্রয়োজন নেই; বরং পরিমিত পরিমাণে ও স্বাস্থ্যসম্মত উপায়ে খাওয়াই সবচেয়ে ভালো অভ্যাস।

‘যা মন চায় তাই খাওয়ার দিন’ আজ