শিরোনাম

২৯ আগস্ট: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৯ আগস্ট: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। আজ ২৯ আগষ্ট ২০২৬, শনিবার। ১৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮২৫- ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয় পর্তুগাল।

১৮৩১- মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।

১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত।

১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইংল্যান্ডের সঙ্গে চীনের যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়।

১৯৪৭- ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।

১৯৫৩ - হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় সাবেক সোভিয়েত ইউনিয়ন।

১৯৫৬ - খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।

জন্ম

১৬৩২ - জন লক; ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ আলোকিত যুগের অন্যতম চিন্তাবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার।

১৭৮০ - জঁ-ওগুস্ত-দোমিনিক আঁগ্র; ফরাসি নব্যধ্রুপদী চিত্রকর।

১৮৬২ - মোরিস মাতরলাঁক; বেলজিয়ামের নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার, কবি এবং প্রবন্ধকার।

১৯০৪ - ভারনার ফ্রোসমান;জার্মান চিকিৎসক। তিনি ১৯৫৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।

১৯০৫ - ধ্যানচাঁদ; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়।

১৯০৮ - ভেরিয়ার এলউইন; ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।

১৯১৫ - ইনগ্রিড বার্গম্যান; সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।

১৯২৩ - রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা; ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা।

১৯৩৮ - এলিয়ট গোল্ড; মার্কিন অভিনেতা।

১৯৪৩ - আর্থার বি. ম্যাকডোনাল্ড; কানাডিয়ান জ্যোতিঃপদার্থবিজ্ঞান বা নক্ষত্রবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯৪৬ - বব বিমন; মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট।

১৯৫৮ - মাইকেল জ্যাকসন; আমেরিকান গায়ক, গীতিকার এবং ড্যান্সার।

মৃত্যু

১৫৩৩ - আতাওয়ালপা; ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন।

১৬০৪ - হামিদা বানু বেগম; মোগল সম্রাজ্ঞী।

১৯০৪ - পঞ্চম মুরাদ; অটোমান সুলতান।

১৯১১ - মীর মাহবুব আলী খান; ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম।

১৯৬০ - হাজ্জা মাজালি; জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৬৬ - সাইয়েদ কুতুব; মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক।

১৯৮২ - ইনগ্রিড বার্গম্যান; সুইডিশ অভিনেত্রী।

১৯৮৭ - লি মারভিন; আমেরিকান অভিনেতা।

১৯৯২ - ফেলিক্স গোয়াতারি; ফরাসি মনোচিকিৎসক, দার্শনিক, সংকেতবিজ্ঞানী ও সক্রিয়তাবাদী।

১৯৯৪ - তুষারকান্তি ঘোষ; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।

১৯৯৭ - কংসারী হালদার; পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের খ্যাতনামা নেতা ও এক রাজনৈতিক ব্যক্তিত্ব।

১৯৯৯ - মোহনানন্দ ব্রহ্মচারী; ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ।

২০১৮ - জেমস মারলিস; নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ অর্থনীতিবিদ।

২০২১ - বুদ্ধদেব গুহ; প্রখ্যাত বাঙালি সাহিত্যিক।

২০২১ - এড অ্যাজনার; মার্কিন অভিনেতা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি ছিলেন।

/জেএইচ/