ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

নারায়ণগঞ্জ সংবাদদাতা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত দীর্ঘ প্রায় ৫০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এতে চরম ভাগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট চলছে।
জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ সংস্কারের কারণে ঢাকামুখী লেনে এ যানজটের সুত্রপাত হয়। এতে মহাসড়কের ঢাকামুখী লেন প্রায় স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ যানজটে আটকে পড়েছে হাজার হাজার যানবাহন।
সড়ক বিভাগ জানিয়েছে, আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনের একটি অংশে বড় গর্তের সৃষ্টি হয়। এটি দিন দিন বড় হয়ে ওঠায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছিল। এমতাবস্থায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শুক্রবার বেলা ১১টার দিকে সেখানে সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। এ কারণে মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অন্য এক লেন দিয়ে যানবাহন চলাচল করতে দেওয়া হয়। ফলে ধীরে ধীরে যানবাহন বাড়তে থাকায় দীর্ঘ যানজটে রূপ নিয়েছে।
শুক্রবার রাতে থেকে যানজট আরও তীব্র আকার ধারণ করে। শনিবার পর্যন্ত যেটা প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত গিয়ে পৌঁছায়।
এদিকে দীর্ঘ যানজটের কারণে চরম বিপাকে পড়েছেন যাত্রীরা।
এক যাত্রী বলেন, শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছি। কখন বাসায় যেতে পারবো কিছুই বুঝতে পারছি না।
এক বাসচালক বলেন, প্রায় ১০ ঘণ্টা ধরে যানজটে আটকে আছি। কখন স্বাভাবিক হবে জানি না। বাসের যাত্রীরা ভোগান্তিতে পোহচ্ছেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি প্রেম দাস রায় বলেন, আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কার চলছে। এ কারণে মহাসড়কের একটি লাইন বন্ধ থাকায় এ দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স