শিরোনাম

২৭ আগস্ট: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৭ আগস্ট: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। আজ ২৭ আগষ্ট ২০২৬, বৃহস্পতিবার। ১২ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৮৭০ - শশীপদ বন্দ্যোপাধ্যায় প্রথম শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন।

১৮৮৩ - ইন্দোনেশিয়ায় বন্যা ও জলোচ্ছ্বাসে ৩৬ হাজার প্রাণহানি ঘটে।

১৮৮৯ - প্রথমবারের মতো সেলুলয়েড রোল ফিল্ম প্রস্তুত করা হয়।

১৯১৬ - অস্ট্রিয়া ও হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।

১৯২৮ - প্যারিসে ১৭টি দেশের যুদ্ধ পরিত্যাগ করার ঘোষণা চুক্তি স্বাক্ষর হয়।

১৯৩২ - আমস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি কংগ্রেস অনুষ্ঠিত হয়।

১৯৫৮ - সোভিয়েত ইউনিয়ন দুই কুকুরসহ মহাকাশে স্পুটনিক-৩ উৎক্ষেপণ করে।

১৯৬৯ - ইসরায়েলের কমান্ডোরা মিশরের অভ্যন্তরে প্রবেশ করে নীল উপত্যকায় মিশরীয় সেনাবাহিনীর সদর দপ্তরে হামলা চালায়।

১৯৭১ - লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।

১৯৮৮ - প্রবল বন্যায় বাংলাদেশে শতাধিক প্রাণহানি ঘটে।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে মোলদাভিয়া।

১৯৯১ - এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপিয়ান কমিউনিটি।

জন্ম

১৯০৮ - লিন্ডন বি. জনসন; মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬তম রাষ্ট্রপতি।

১৯০৮ - ব্যাটসম্যান ডোনাল্ড ব্রাডম্যান; কিংবদন্তি ক্রিকেটার।

১৯২৬ - ক্রিস্টেন নিগার্ড; নরওয়েজীয় গণিতজ্ঞ ও রাজনীতিবিদ।

১৯৭৪ - মোহাম্মদ ইউসুফ; পাকিস্তানের সাবেক ক্রিকেটার।

মৃত্যু

১৯৬৫ - লে করবুসিয়; সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ।

১৯৭৬ - কাজী নজরুল ইসলাম; বাংলাদেশের জাতীয় কবি।

১৯৭৬ - মুকেশ; ভারতের কণ্ঠশিল্পী।

১৯৭৯ - লর্ড মাউন্টব্যাটেন নিহত হন।