শিরোনাম

জুলাই শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই শহীদ পরিবারের পাশে প্রধানমন্ত্রী
জুলাই শহীদ ও গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এবং গত ১৫ বছরে গুম-খুনের শিকার হওয়া পরিবারের আরও ৭৪ জন সদস্য চাকরি পেয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ৭৪ জনের চাকরির ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ১০ জনের হাতে প্রধানমন্ত্রী নিজে নিয়োগপত্র তুলে দেন।

এ সময় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি গুম-খুনের সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব ও ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

এর আগে গত ৮ আগস্ট নিজ কার্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন সরকারপ্রধান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু. সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন। এছাড়া প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির, বিএনপি আমার পরিবারের সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/জেএইচ/