নেপালে পাহাড়ি ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৬২৩

সিজেডএন ডেস্ক

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৩ জনে। এছাড়া আরও অন্তত ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।
নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধার অভিযান চলমান থাকায় পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। বিভিন্ন কর্তৃপক্ষ থেকে নিখোঁজ ও মৃতের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
নেপালের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দুর্যোগের পর এখন পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুর্গত এলাকাগুলো থেকে এখন শুধুই স্বজনহারাদের আর্তনাদ শোনা যাচ্ছে। সেখানে জীবন বাঁচানো ও নিখোঁজদের উদ্ধারে পুরোদমে অভিযান চালানো হচ্ছে। বর্তমানে উদ্ধারকাজে নিয়োজিত আছেন পুলিশের ৪ হাজার ৪৭৩ জন সদস্য। তাদের সঙ্গে হাত মিলিয়ে দুর্গম এলাকাগুলোতে কাজ করছেন নেপাল সেনাবাহিনীর সদস্যরাও।
পাহাড়ি ঢলের আঘাত নেপালের সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশ চীন শাসিত তিব্বত পর্যন্ত বিস্তৃত হয়েছে। সেখানেও বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে নতুন একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে সীমান্তের তিব্বত অংশে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ভিডিওতে উদ্ধারকারী দলের সদস্যদের কাদা ও পাথরে ভরা ধ্বংসস্তূপের মধ্যে ঘুরে বেড়াতে এবং ‘কেউ আছেন?’ বলে ডাকতে দেখা যায়।
তিব্বত অংশ থেকে অন্তত ৫৫৪ জন মানুষ এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
সূত্র: বিবিসি, কাঠমাণ্ডু পোস্ট

চীন সীমান্তের নতুন হ্রদ কীভাবে নেপালের জন্য হুমকি হয়ে উঠছে