শিরোনাম

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা

টাঙ্গাইল সংবাদদাতা
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে হত্যা
সুমন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের প্রবাসী যুবক সুমনকে দক্ষিণ আফ্রিকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকালে গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সুমন উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে ব্যবসা করে আসছিলেন। তাকে কী কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের মরদেহ বাংলাদেশে পৌঁছাতে পরিবারকে সহযোগিতা করা হবে।