শিরোনাম

টুথপেস্টে লাল কালো সবুজ বা নীল দাগ থাকে কেন

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
টুথপেস্টে লাল কালো সবুজ বা নীল দাগ থাকে কেন
টুথপেস্টে কালো সবুজ লাল ও নীল দাগ

দাঁতের সুরক্ষায় প্রতিদিন আমরা ব্যবহার করি টুথপেস্ট। কিন্তু সঠিক টুথপেস্ট বেছে না নিলে তা আপনার দাঁতকে সুরক্ষিত করবে না, বরং ঠেলে দেবে বিপদের মুখে।

টুথপেস্ট কেনার সময় অনেকেই যে ভুলটি করেন তা হলো, টুথপেস্টটি কী দিয়ে তৈরি হয়েছে– তা যাচাই না করা। এছাড়া মোড়কের গায়ে অনেক নির্দেশনা বা সংকেত থাকে, যা অনেকেই বুঝতে পারেন না। চলুন জেনে নিই এমন কয়েকটি নির্দেশনা।

টুথপেস্টের টিউবের একেবারে নিচের দিকে লাল, কালো, সবুজ বা নীল রঙের দাগ থাকে। এই রং একটি সংকেত নির্দেশ করে। সবুজ দাগ থাকলে টুথপেস্টটি পুরোটাই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। এই রং যদি নীল হয়, তাহলে সেটি ন্যাচারাল উপাদানের সঙ্গে মেডিসিনযুক্ত পেস্ট। লাল রং নির্দেশ করে ন্যাচারাল উপাদানের সঙ্গে কেমিক্যালযুক্ত। আর কালো রং নির্দেশ করে টুথপেস্টটি সম্পূর্ণ কেমিক্যালযুক্ত।

এ ছাড়া মোড়কেও টুথপেস্ট তৈরি করার সব উপাদান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া থাকে। দাঁতের সুরক্ষায় সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন।

ফ্লোরাইড দাঁতের এনামেলকে শক্তিশালী করে, প্লাকের অ্যাসিড উৎপাদনক্ষমতাকে ধীর করে দিয়ে দাঁতের ক্ষয় রোধ করে। তাই টুথপেস্ট কেনার আগে তাতে ফ্লোরাইড আছে কি না, তা দেখে নিতে পারেন।

দাঁতের সংবেদনশীলতা বা শিরশির ভাব উপশমের মূল উপাদান হলো পটাশিয়াম নাইট্রেট, স্ট্যানাস ফ্লোরাইড ও স্ট্রন্টিয়াম ক্লোরাইড। টুথপেস্টের সক্রিয় উপাদান দাঁতের স্নায়ুগুলো শান্ত করতে সাহায্য করে এবং গরম বা ঠাণ্ডা খেলে শিরশির ভাব কম করে। তাই যাদের দাঁতে শিরশিরানির সমস্যা রয়েছে, তারা অন্য টুথপেস্ট ব্যবহার না করে এই উপাদান সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন।

যাদের দাঁতে খাবার জমে থেকে দাগের সৃষ্টি হয়েছে, তারা অ্যাবরেসিভ সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন। কারণ, অ্যাবরেসিভের কাজ হলো দাঁতের এনামেল নষ্ট না করে, আলতো করে দাঁতের ওপর দিক স্ক্রাব করে ময়লা অপসারণ করা। তাই জমে থাকা ময়লা এবং দাগ দূর করতে অ্যাবরেসিভ সমৃদ্ধ টুথপেস্ট ব্যবহার করুন।

বিশেষজ্ঞরা বলছেন, অ্যাবরেসিভ সমৃদ্ধ টুথপেস্ট সবসময় হালকা প্রকৃতির হওয়া উচিত। এ ধরনের টুথপেস্টে উপাদান হিসেবে আরও থাকা উচিত ক্যালসিয়াম কার্বনেট, ডিহাইড্রেটেড সিলিকা জেল এবং হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড।

অনেকেরই এই পেস্টের স্বাদ ও গন্ধ পছন্দ নয়। তাই অনেক কোম্পানি মিষ্টি স্বাদের জন্য টুথপেস্টে স্যাকারিন ও সরবিটল যোগ করে। তাই খেয়াল রাখবেন আপনার কেনা টুথপেস্টে এর পরিমাণ বেশি কি না। কেননা, বেশি পরিমাণে চিনি থাকা টুথপেস্ট আপনার দাঁতের সুরক্ষা নয়; বরং মারাত্মক ক্ষতি ডেকে আনে।

/এফসি/