ফরিদপুরে অটোরিকশায় হাতির ধাক্কা, শিশু নিহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে দশ মাস বয়সি এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন যাত্রী। মঙ্গলবার(২৮ জুলাই) দুপুর একটার দিকে উপজেলার আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আরিশা জান্নাত পার্শ্ববর্তী ভাংগা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।
এদিকে, এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃত মাহুত বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিশা জান্নাতকে সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য তার মা ব্যাটারিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিলেন মাহুত বকুল মিয়া। অটোরিকশাটি সামনে আসা মাত্রই হাতি টাকার জন্য শুঁড় উঁচু করে। এতে হাতির ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এ সময় মায়ের পাশে থাকা ছোট শিশুটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু আরিশা জান্নাতের মৃত্যু হয়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ বলেন, এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত কোন অভিযোগ দেয়নি। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

এবার আনুষ্ঠানিকতা ছাড়াই ফরিদপুরে বৃক্ষমেলা