শিরোনাম

মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর সংবাদদাতা
লক্ষ্মীপুর সংবাদদাতা
মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
মিল্লাত হোসেন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতের বড় ভাই শরীফ হোসেন।

নিহত মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মুন্সীবাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে।

মিল্লাতের বড় ভাই শরীফ হোসেন বলেন, প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় যান মিল্লাত। সেখানে তিনি কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তার স্ত্রী ও দুই মেয়ে রয়েছে। কাজ করার সময় একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে মিল্লাত মারা গেছে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

/এসআর/