ফাঁকা পূর্বাচলে সড়ক-ড্রেনে আরও ২৭০০ কোটি টাকা ‘ঢালার’ আয়োজন

জুবায়ের আহমেদ

পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১১ নম্বর সেক্টরের ৩০১ নম্বর সড়কের দুই পাশে প্রায় ১০০টি প্লট আছে। এর মধ্যে মাত্র দুইটিতে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। বাকি প্লটগুলো ফাঁকা পড়ে আছে। পিচঢালা এই সড়কের পাশে ড্রেনও নির্মাণ করা হয়েছে। কিন্তু জনবসতি না থাকায় সড়কটি অব্যবহৃত পড়ে আছে। এতে সড়কটির বিভিন্ন স্থানের ঢালাই উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি সরেজমিন দেখা গেছে, এই প্রকল্পের শুধু ৩০১ নম্বর রাস্তা নয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংলগ্ন পুরো ১১ নম্বর সেক্টরের চিত্র প্রায় একই। ছয় বছর আগেই সেখানে পিচঢালা সড়ক নির্মাণ করা হয়েছে। কিন্তু সড়কগুলো ব্যবহার করার মতো মানুষ নেই। ৬ হাজার ২২৭ একরের পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৩০টি সেক্টরের প্রায় সবগুলোতেই রাস্তা নির্মাণ করা হলেও প্রত্যাশিত বসতি গড়ে ওঠেনি।
মানুষের চলাচল না থাকলেও পূর্বাচলে নতুন করে রাস্তা-ড্রেন বানানোর উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এবার নতুন রাস্তা নির্মাণের পাশাপাশি পুরোনো রাস্তা প্রশস্ত এবং ড্রেন নির্মাণে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা ব্যয় করতে চায় সংস্থাটি। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ে ‘পূর্বাচল অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রস্তাব পাঠিয়েছে রাজউক। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাজউকের অর্থায়নে এটি বাস্তবায়ন করা হবে।
নতুন প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৮৭৪ কোটি ৭৩ লাখ টাকা। রাস্তা ও ড্রেন নির্মাণের পাশাপাশি এই বরাদ্দ থেকে সড়কবাতি, সাইকেল ট্র্যাক, ফুটপাত, বাজার, পার্ক, খেলার মাঠ, ধর্মীয় প্রতিষ্ঠান, লেক এবং স্লুইসগেট নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
পূর্বাচলে আগে নির্মিত সড়কগুলোই যেখানে জনবসতির অভাবে অব্যবহৃত থেকে নষ্ট হচ্ছে, সেখানে নতুন করে এত বিপুল অর্থ ব্যয়ের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে, নতুন অবকাঠামো নির্মাণের আগে পুরোনো অবকাঠামো কেন কাজে আসছে না, তা খতিয়ে দেখা এবং জনবসতি গড়ে তোলার উদ্যোগ নেওয়া জরুরি। তা না হলে নতুন সড়ক ও ড্রেন যথাযথভাবে ব্যবহার করা যাবে না।

রাস্তা ও ড্রেনেই প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা
প্রকল্পের ব্যয়ের সবচেয়ে বড় খাত আরসিসি ড্রেন নির্মাণ। ৬৭১ দশমিক ২১ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৪ কোটি ১৬ লাখ টাকা। অন্যদিকে ১৪৬ দশমিক ৬৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুত করতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৬৯ লাখ টাকা। নতুন করে ৩০ দশমিক ৮৭ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৩৩৮ কোটি ২২ লাখ টাকা।
আমরা প্রথমে ড্রেন নির্মাণ করব। ড্রেনের ঢাল ও পানিনিষ্কাশনের বিষয়টি ঠিক করার পর সড়কের কাজসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।
মো. ওয়াহিদ সাদিক
পূর্বাচল নতুন শহর প্রকল্প পরিচালক
এই তিন খাতে মোট ব্যয় দাঁড়াচ্ছে ২ হাজার ৭০০ কোটি ৭ লাখ টাকা। প্রকল্পের মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি অর্থ শুধু সড়ক ও ড্রেন নির্মাণে। অর্থাৎ আগে নির্মিত সড়ক অব্যবহৃত পড়ে থাকার পরও নতুন সড়ক নির্মাণ ও বিদ্যমান রাস্তা প্রশস্ত করার পাশাপাশি বিশাল এলাকায় ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া সড়কবাতি স্থাপনে ৩৪০ কোটি ৭৫ লাখ টাকা, সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণে ১৯৮ কোটি ৪১ লাখ টাকা এবং ফুটপাত নির্মাণে ১৪৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে।
আরও যেসব ক্ষেত্রে ব্যয় করতে চায় রাজউক
রাস্তা ও ড্রেন নির্মাণ ছাড়াও পূর্বাচলের ৯, ১৪, ২৩, ২৬ ও ২৮ নম্বর সেক্টরে পাঁচটি বাজার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা। মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে ২২০ কোটি ৭ লাখ, পার্ক উন্নয়নে ১০২ কোটি ৬৬ লাখ এবং খেলার মাঠ উন্নয়নে ১০৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় করা হবে। গ্রিন বেল্ট (উন্মুক্ত সবুজ ভূমি) তৈরির জন্য বরাদ্দ ৯ কোটি ৮৮ লাখ টাকা।
অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরামর্শক সেবা গ্রহণেও প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা সাজানো হয়েছে। এছাড়া যানবাহন, আসবাবপত্রসহ নানা সরঞ্জাম কিনতে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
নতুন ব্যয়ের আগে পুরোনো ব্যয়গুলো কেন যথাযথ কাজে আসেনি, এ বিষয়টি তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
ড. আকতার মাহমুদ
নগর পরিকল্পনাবিদ

নতুন এই ব্যয়ের বিষয়ে জানতে চাইলে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের পরিচালক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মো. ওয়াহিদ সাদিক সিটিজেন জার্নালকে বলেন, ‘আমরা পূর্বাচল প্রকল্প বাস্তবায়ন করছি। কিন্তু এখানে আরও কয়েকটি সরকারি প্রকল্পের সড়ক যুক্ত হয়েছে। বগুড়া থেকে ঢাকার দিকে আসার একটি সড়ক পূর্বাচলে এসে যুক্ত হয়েছে। ফলে পূর্বাচলের ভেতর দিয়ে এখন নিয়মিত বাস চলাচল করছে। এ ছাড়া গাজীপুরের দিকে ডিভাইন মার্সি হাসপাতাল চালু হওয়ায় পূর্বাচলের ওই অংশের সড়কে যানবাহনের চাপ বেড়েছে। এতে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব কারণে সড়কগুলো সংস্কার ও প্রশস্ত করা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘পূর্বাচলের প্লট মালিকদের জন্যও সড়ক এবং ড্রেনের উন্নয়ন জরুরি। আমাদের এখানে ১৫০ ফুট, ১০০ ফুট ও ৭৫ ফুট প্রশস্ত সড়ক রয়েছে। তবে সব সড়কের কাজ এখনও সম্পন্ন হয়নি। আমরা প্রথমে ড্রেন নির্মাণ করব। ড্রেনের ঢাল ও পানিনিষ্কাশনের বিষয়টি ঠিক করার পর সড়কের কাজসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে।’
সড়ক ও ড্রেনের কাজ শুরু ২০২৯ সালে
প্রকল্পের ক্রয় পরিকল্পনা অনুযায়ী, কিছু কাজ ২০২৭ সালে শুরু হওয়ার কথা। তবে বড় কয়েকটি অবকাঠামো নির্মাণের দরপত্র ২০২৯ সালে আহ্বান করা হবে। কাজগুলো শেষ হবে ২০৩১ সালের মধ্যে।
ভূমি উন্নয়নের কাজ শেষ করার লক্ষ্য ২০২৮ সালের জুনে। সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণ শেষ করার পরিকল্পনা ২০২৯ সালের জুনে। ২০৩১ সালের জুনে এই প্রকল্পের পাঁচটি বাজার নির্মাণের কাজ শেষ করার লক্ষ্য ধরা হয়েছে।

অন্যদিকে সবচেয়ে বেশি বরাদ্দের রাস্তা প্রশস্তকরণ ও আরসিসি ড্রেন নির্মাণের দরপত্র আহ্বানের সময় রাখা হয়েছে ২০২৯ সালের জুলাই। ওই বছরের অক্টোবরে চুক্তি সম্পাদনের পর রাস্তা প্রশস্তকরণের কাজ ২০৩১ সালের জুন এবং ড্রেন নির্মাণের কাজ একই বছরের অক্টোবরে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অবকাঠামো নির্মাণ করলেই শহর গড়ে ওঠে না
প্রায় পাঁচ হাজার কোটি টাকার নতুন এই বিনিয়োগে পূর্বাচলে কতটা জনবসতি গড়ে উঠবে, তা স্পষ্ট হওয়া জরুরি বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে, শুধু সড়ক, ড্রেন ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করলেই একটি শহর গড়ে ওঠে না। এসব অবকাঠামো ব্যবহারের উপযোগী করতে পরিকল্পিত জনবসতি এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ সিটিজেন জার্নালকে বলেন, ‘একটি এলাকা গড়ে তুলতে কেবল অবকাঠামো নির্মাণ করলেই হয় না। যথাযথ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হয়। কেবল সুন্দর সুন্দর সড়ক বানিয়ে রাখলেই মানুষ আসবে না। একটি সুপরিকল্পিত এলাকা গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, যাতায়াতের ব্যবস্থা, হাসপাতালসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ জরুরি।’
তিনি আরও বলেন, ‘নতুন ব্যয়ের আগে পুরোনো ব্যয়গুলো কেন যথাযথ কাজে আসেনি, এ বিষয়টি তদন্ত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। কারণ আগের সড়কগুলো নির্মাণে যে ব্যয় হয়েছে, সেটির বেশিরভাগরই কাজে আসছে না। তাই কোন খাতে ব্যয় করলে কাজে আসবে, তা সঠিকভাবে বিবেচনা করা প্রয়োজন।’

অনুমোদনহীন প্রকল্পে জমি বিক্রি হচ্ছে দেদারসে, রাজউক কেন চুপ?
জনমানবহীন পূর্বাচলে এবার ‘৫ হাজার কোটি’ টাকা ব্যয়
সাবধান! জমির শেয়ার কিনতে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন না তো?