কাশিয়ানীতে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংক ভাঙচুর

গোপালগঞ্জ সংবাদদাতা
গোপালগঞ্জ সংবাদদাতা
কাশিয়ানীতে বিএনপি অফিস ও গ্রামীণ ব্যাংক ভাঙচুর
কাশিয়ানী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখায়ও ভাঙচুর এবং কাগজপত্রে আগুন দেওয়া হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এসব ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করে এবং বিএনপির একটি তোরণ আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে উপজেলার ঘোনাপাড়া বাজারে গ্রামীণ ব্যাংক, রাতইল ইউনিয়ন বিএনপির কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে শুনেছি।

/এফআর/