রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

সিটিজেন জার্নাল ডেস্ক

রাজধানীর কাফরুলে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি কাজী মেজবাউল হক সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) শিলা।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে ২০ থেকে ২৫ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মিছিল নিয়ে উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাসায় নিচতলার গ্যারেজে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। পাশাপাশি কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়েছে। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর শাহাজাহান শিকদার (মিডিয়া) জানান, তাদের কাছে এবং ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কাছে কোনো আগুনের তথ্য আসেনি। তবে মিরপুর ফায়ার স্টেশনের কাছে বাড়িতে আগুন লাগার একটি তথ্য এসেছিল। পরে গাড়ি বের হওয়ার পরে জানানো হয় আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে