আগের বাজারই চালু হয়নি, ১৫৮ কোটি ব্যয়ে আরও ৫টি

জুবায়ের আহমেদ

পূর্বাচল নতুন শহরে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচাবাজার দুইটি এখনো চালু করতে পারেনি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জনবসতি না থাকায় বাজার দুইটি পড়ে আছে অব্যবহৃত। অথচ আগের বিনিয়োগের কার্যকারিতা যাচাই না করেই আরও পাঁচটি কাঁচাবাজার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। এতে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা। প্রশ্ন উঠেছে, যেখানে নির্মিত বাজারেই ক্রেতা নেই, সেখানে নতুন করে বাজার নির্মাণ কতটা যুক্তিসঙ্গত।
সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ে ‘পূর্বাচল অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নামে একটি প্রস্তাব পাঠিয়েছে রাজউক। যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৮৭৫ কোটি টাকা। এই প্রকল্পে’র আওতায় ৯, ১৪, ২৩, ২৬ ও ২৮ নম্বর সেক্টরে এসব বাজার নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ২০২৮ সালের জুলাইয়ে দরপত্র আহ্বান করে ২০৩১ সালের জুনের মধ্যে কাজ সমাপ্তের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাজার আছে, ক্রেতা নেই
পূর্বাচলের ১ ও ৫ নম্বর সেক্টর সরজমিন ঘুরে দেখা যায়, নির্মিত দুটি বাজারই কার্যত ফাঁকা পড়ে আছে। প্রতিটি বাজারে ৭৮টি করে দোকান রয়েছে। ২০২৫ সালে নির্মাণ শুরু হয়ে প্রায় সাত মাস আগে কাজ শেষ হলেও বাজারগুলো এখনো চালু হয়নি। ফলে দোকানগুলোতে জমেছে ধুলাবালি, লোহার সিঁড়িতে ধরেছে মরিচা।
সেক্টর-৫-এর বাজারটি আন্তর্জাতিক বাণিজ্যমেলার ভবনের বিপরীত পাশে এবং সেক্টর-১-এর বাজারটি ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশে অবস্থিত। বাজার দুটির আশপাশে উল্লেখযোগ্য জনবসতি নেই। অথচ সেক্টর-১-এর বাজার থেকে কয়েক মিটার দূরেই মাজার রোডের মুখে একটি অস্থায়ী বাজার চালু রয়েছে।
এদিকে বাজার নির্মাণের জন্য প্রস্তাবিত ৯, ১৪, ২৩, ২৬ ও ২৮ নম্বর সেক্টর ঘুরেও দেখা যায়, আশপাশে মানুষজনের আনাগোনা নেই। বাসাবাড়িও তেমন গড়ে উঠেনি। সেক্টরগুলোর বেশিরভাগ প্লটই ফাঁকা।

স্থানীয় দোকানি মজনু আলম বলেন, ‘এখানে তো মানুষই নাই। যে কয়েকটা বিল্ডিং হয়েছে বেশিভাগেই এখনো মানুষ উঠে নাই। যারা আছে; তারা তো মাজার রোডের বাজার থেকেই সদাই কেনে।’
বাজার নিতে আগ্রহী নয় কেউই
রাজউক সূত্র জানায়, তিন বছরের চুক্তি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দোকান চালুর শর্ত দিয়ে বাজার দুটির জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রতিটি বাজারের জন্য ৪০ থেকে ৫০টি দরপত্র জমা পড়েছিল। একটি বাজারের জন্য মাসে প্রায় ১১ লাখ এবং অন্যটির জন্য ৯ লাখ টাকা পর্যন্ত ভাড়া দেওয়ার আগ্রহ দেখিয়েছেন আবেদনকারীরা। কিন্তু শেষ পর্যন্ত কেউই বাজার দুটি নিতে আগ্রহী হননি।
বাজার দরকার, কিন্তু তারও আগে দরকার ছিল বসবাস উপযোগী করে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, পানি-বিদ্যুৎ সরবরাহের লাইন, কর্মপরিবেশসহ যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা।
ড. আদিল মুহাম্মদ খান
নগর পরিকল্পনাবিদ
বাজার দুটি নির্মাণের পক্ষে রাজউকের পূর্বাচল প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত সার্কেল-৩) খন্দকার মো. ওয়াহিদ সাদিক সিটিজেন জার্নালকে বলেন, ‘বাজার না থাকায় প্লট মালিকরা ভবন নির্মাণে আগ্রহ দেখাচ্ছিলেন না। বাজার হলে আশপাশে জনবসতি গড়ে উঠবে—এমন প্রত্যাশা থেকেই দুটি কাঁচাবাজার নির্মাণ করা হয়েছে।’

আগের বাজার চালু না করে নতুন বাজার নির্মাণের যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্মিত বাজার দুইটি চালু না হলে নতুন করে আর বাজার বানাবো না।’ কাঁচাবাজারের জন্য বানানো হলেও অকেজা পড়ে থাকায় বাজার দুইটি অন্য যেকোনো দোকানের জন্য বরাদ্দ দিতে রাজউক রাজি বলেও জানান এই কর্মকর্তা।
সড়ক থাকতেও সড়ক বানাতে চায় রাজউক
নতুন প্রকল্পে পাঁচটি বাজারের পাশাপাশি রাস্তা এবং ড্রেন নির্মাণেও বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা রয়েছে রাউজকের। ৬৭১ দশমিক ২১ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণে ১ হাজার ২২৪ কোটি ১৬ লাখ, ১৪৬ দশমিক ৬৩ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণে ১ হাজার ১৩৭ কোটি ৬৯ লাখ এবং নতুন ৩০ দশমিক ৮৭ কিলোমিটার রাস্তা নির্মাণে ৩৩৮ কোটি ২২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
অর্থাৎ রাস্তা ও ড্রেনের তিন খাতেই ব্যয় হবে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা। যা মূল বাজেটের অর্ধেকের বেশি। অথচ পূর্বাচলের ৩০টি সেক্টরের প্রায় সবকটিতে আগে থেকেই সড়ক নির্মাণ করা হয়েছে। জনবসতি না থাকায় সেসব সড়কের অনেকগুলোই অব্যবহৃত পড়ে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ছাড়া সড়কবাতি স্থাপনে ৩৪০ কোটি ৭৫ লাখ টাকা, সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণে ১৯৮ কোটি ৪১ লাখ টাকা এবং ফুটপাত নির্মাণের জন্য ১৪৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে। মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে ২২০ কোটি ৭ লাখ, পার্ক উন্নয়নে ১০২ কোটি ৬৬ লাখ এবং খেলার মাঠ উন্নয়নে ১০৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় করা হবে। গ্রিন বেল্ট তৈরির জন্য রাখা হয়েছে ৯ কোটি ৮৮ লাখ টাকা।

এদিকে লেক উন্নয়নে ৫৫ কোটি ৬ লাখ, স্লুইসগেট নির্মাণে ৯২ কোটি ৮ লাখ এবং একটি সেতু নির্মাণে ১১ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অনাবাসিক ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১০৩ কোটি ৩৯ লাখ টাকা। তিনটি কালভার্ট নির্মাণে রাখা হয়েছে ৪ কোটি ১৭ লাখ টাকা। ভূমি উন্নয়নে ব্যয় হবে ১০৮ কোটি ২ লাখ টাকা।
অবকাঠামো নির্মাণের পাশাপাশি পরামর্শক সেবা গ্রহণেও প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এছাড়াও যানবাহন, আসবাবপত্রসহ সরঞ্জাম কিনতে প্রায় ২৯ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে।
মানুষ থাকলে এমনিতেই বাজার গড়ে ওঠে
রাজউকের নতুন করে বাজার নির্মাণের বিষয়ে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘আগের দুটি বাজার চালু করতে না পারার কারণ অনুসন্ধান এবং নতুন পাঁচটি বাজারের প্রয়োজনীয়তা নিরূপণ না করে প্রকল্প বাস্তবায়ন করলে একইভাবে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা রয়েছে।‘
তিনি বলেন, ‘মানুষ থাকলে এমনিতেই বাজার গড়ে ওঠে। আগে বাজার বানিয়ে সঙ্গে সঙ্গে বসতি জমানো যায় না। তাই বাজার দরকার, কিন্তু তারও আগে দরকার ছিল বসবাস উপযোগী করে তোলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, পানি-বিদ্যুৎ সরবরাহের লাইন, কর্মপরিবেশসহ যথাযথ নাগরিক সুবিধা নিশ্চিত করা।

জনমানবশূন্য পূর্বাচলে রাজউকের ২৫ কোটি টাকার কাঁচাবাজার
ফাঁকা পূর্বাচলে সড়ক-ড্রেনে আরও ২৭০০ কোটি টাকা ‘ঢালার’ আয়োজন
জনমানবহীন পূর্বাচলে এবার ‘৫ হাজার কোটি’ টাকা ব্যয়