
আধুনিক অবকাঠামো গড়ে উঠলেও প্রশাসনিক বিভাজনের কারণে নাগরিক সেবা ও ব্যবস্থাপনায় যে জটিলতা এতদিন ছিল, এই নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তার অবসান ঘটবে বলে আশা করছে সরকার।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ঢাকা ওয়াসার আওতাভুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। বরাদ্দগ্রহীতারা প্রথম কিস্তি বাবদ কয়েক কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার পরও দখল ও চূড়ান্ত বরাদ্দপত্র পাচ্ছে না।

দেশের ইতিহাসের সবচেয়ে বড় আবাসিক প্রকল্প পূর্বাচল নতুন শহর। ১৯৯৫ সালে যাত্রা শুরু করা এই প্রকল্পের বয়স এখন প্রায় ৩০ বছর হতে চললো। তিন দশক পার হওয়া এ প্রকল্প আজও বাসযোগ্য হয়ে ওঠেনি। মানুষের জন্য বসযোগ্য করতে না পারলেও প্রকল্পটির নামে ইতিমধ্যে ব্যয় হয়েছে কমবেশি ৮ হাজার কোটি টাকা।