জনমানবহীন পূর্বাচলে এবার ‘৫ হাজার কোটি’ টাকা ব্যয়

জুবায়ের আহমেদ

তিন দশকেরও বেশি সময় ধরে বিপুল ব্যয়ে সড়ক, লেকসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হলেও ‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পে এখনও প্রত্যাশিত জনবসতিও গড়ে ওঠেনি। যথাযথ নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে না পারায় অনেক প্লট মালিকই এখানে বাড়ি নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন না। আর সেই ব্যর্থতার ওপর দাঁড়িয়েই একই এলাকার এবার ৪ হাজার ৮৭৪ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ের উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এতে নতুন করে রাস্তা, ড্রেন, পার্ক, বাজারসহ নানা অবকাঠামো নির্মাণের কথা বলা হয়েছে। যার বেশিরভাগ খরচই হবে কাগজে-কলমে।
নগর পরিকল্পনাবিদদের মতে, আগের অবকাঠামো কাজে লাগিয়ে বসতি গড়ার উদ্যোগ না নিয়ে নতুন করে এই ব্যয় করলে মূলত একটি বিশেষ শ্রেণিই লাভবান হবে, যারা দরপত্র ও অর্থ খরচের সঙ্গে যুক্ত। আগের প্রকল্পের কাজই যেখানে পুরোপুরি শেষ হয়নি, সেখানে নতুন প্রকল্প নেওয়ায় শুধু রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থের অপচয়ই হবে।
সম্প্রতি নতুন এই প্রকল্পের প্রস্তাবটি পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে এবং রাজউকের অর্থায়নে ‘পূর্বাচল অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এই অর্থ ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে।
৬ হাজার ২২৭ একরের পুর্বাচল নতুন শহর প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থাও রাজউক। প্রায় ৮ হাজার কোটি টাকার আগের এই প্রকল্পের মাত্র ৭৫ ভাগের মতো ভৌত কাজ শেষ হয়েছে। এখনো প্রায় ৫ হাজার গ্রাহককে প্লট বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। আবার বুঝিয়ে দেওয়া ২১ হাজারের বেশি প্লটের মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩০০টি প্লটে ভবন নির্মিত হয়েছে বা নির্মাণাধীন আছে। এ ছাড়া প্রকল্পের ভেতরের সড়কের বড় অংশ, ড্রেন, বেশ কয়েকটি সেতু ও পানির পাইপলাইন নির্মাণ ও সংযোগ স্থাপনের কাজ বাকি আছে। সব সেক্টর ও ব্লকে বিদ্যুতের লাইন স্থাপন করা সম্ভব হয়নি। পয়ঃনিষ্কাশনের লাইন ও ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজও শেষ হয়নি। চালু হয়নি কোনো স্কুল, হাসপাতাল কিংবা বাজার।
সরেজমিন যা দেখা গেলো
সম্প্রতি পূর্বাচল নতুন শহরের বেশ কয়েকটি সেক্টর ঘুরে দেখা যায়, প্রত্যেকটি সেক্টরেই পিচঢালা সড়ক ও ড্রেন আছে। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সড়কগুলোর বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গেছে। পানির প্রবাহ না থাকায় ড্রেনগুলোতে আগাছা জন্মেছে। এদিকে সেক্টরগুলোর মধ্য দিয়ে বয়ে চলা লেকের একাংশে হাঁটার পথ নির্মাণ করা হলেও নেই মানুষের চলাচল। বাকি লেকগুলোতে যাওয়ার উপায় নেই। আশপাশে মিলছে না কোনো মানুষের দেখা।

পূর্বাচল নতুন শহর যে এখনও বসবাস উপযোগী হয়নি তার প্রমাণ পাওয়া যায় এই এলাকার বাসিন্দা সাইদুর রহমানের কথায়। সিটিজেন জার্নালকে তিনি বলেন, ‘এই এলাকার প্রত্যেকটা সেক্টরেই রাস্তা তৈরি করা আছে। যেকোনো একটা দিয়ে ঢুকলে ৩০টা সেক্টর ঘুরে দেখা যাবে। তারপরও এখানে বাড়িঘর উঠতে আরও অন্তত ২০ বছর লাগবে। এত বড় জায়গাজুড়ে কেবল জমি বানিয়ে ফেলে রাখা হয়েছে। রাতে এখানে আসার উপায় নেই। যা রাস্তাঘাট আছে তাতে মানুষ চাইলে থাকতে পারে। কিন্তু আশপাশে স্কুল, কলেজ, কারখানা, হাসপাতাল নাই। মানুষ এখানে কেন আসবে?’
কোন খাতে কত ব্যয়
‘পূর্বাচল নতুন শহর’ প্রকল্পের কাজে এই বিশাল ঘাটতির মধ্যেই নতুন প্রকল্প হাতে নিয়েছে রাজউক। ‘পূর্বাচল অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ শীর্ষক এই নকুন প্রকল্পের মোট প্রস্তাবিত ব্যয়ের মধ্যে মূলধন খাতে ৪ হাজার ৪৪৩ কোটি ৯০ লাখ টাকা, রাজস্ব খাতে ৩৪১ কোটি ৯৫ লাখ টাকা এবং মূল্য সমন্বয় ও আপৎকালীন ব্যয় ধরা হয়েছে ৮৮ কোটি ৮৮ লাখ টাকা।
মূলধন ব্যয়ের সবচেয়ে বড় অংশ রাখা হয়েছে ড্রেন ও সড়ক নির্মাণে। ৬৭১ দশমিক ২১ কিলোমিটার আরসিসি ড্রেন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ২২৪ কোটি ১৬ লাখ টাকা। আর ১৪৬ দশমিক ৬৩ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও মজবুত করতে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৩৭ কোটি ৬৯ লাখ টাকা। এ ছাড়া নতুন করে ৩০ দশমিক ৮৭ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় হবে ৩৩৮ কোটি ২২ লাখ টাকা। অর্থাৎ এই তিন খাতেই ব্যয় হয়ে যাবে প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা।
অন্যান্য অবকাঠামোর মধ্যে সড়কবাতি স্থাপনে ৩৪০ কোটি ৭৫ লাখ টাকা, সাইকেল ট্র্যাক (সাইকেল চলাচলের বিশেষ পথ) ও হাঁটার পথ নির্মাণে ১৯৮ কোটি ৪১ লাখ এবং ফুটপাত নির্মাণে ১৪৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
পূর্বাচলের ৯, ১৪, ২৩, ২৬ ও ২৮ নম্বর সেক্টরে পাঁচটি কাঁচাবাজার নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৫৮ কোটি ৩৭ লাখ টাকা। মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে ২২০ কোটি ৭ লাখ, পার্ক উন্নয়নে ১০২ কোটি ৬৬ লাখ এবং খেলার মাঠ উন্নয়নে ১০৭ কোটি ৪ লাখ টাকা রাখা হয়েছে। গ্রিন বেল্ট (উন্মুক্ত সবুজ ভূমি) সৃজনে বরাদ্দ ৯ কোটি ৮৮ লাখ টাকা।
এ ছাড়া লেক উন্নয়নে ৫৫ কোটি ৬ লাখ, স্লুইসগেট নির্মাণে ৯২ কোটি ৮ লাখ এবং একটি সেতু নির্মাণে ১১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। অনাবাসিক ভবন নির্মাণে ১০৩ কোটি ৩৯ লাখ, তিনটি কালভার্ট নির্মাণে ৪ কোটি ১৭ লাখ এবং ভূমি উন্নয়নে ১০৮ কোটি ২ লাখ টাকা রাখা হয়েছে।
পরামর্শক ও যানবাহনে বরাদ্দ ২০ কোটি
অবকাঠামো নির্মাণের পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শক সেবা নিতে প্রায় ২০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ড্রেনেজ-সংক্রান্ত সমীক্ষা ও নকশা প্রণয়নে ৮ কোটি ৯৮ লাখ, জিআইএস, জিপিএস ও টোটাল স্টেশন ব্যবহারে ৪ কোটি ৯৫ লাখ, নকশা পর্যালোচনা ও সংশোধনে ৩ কোটি ১৭ লাখ এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়নে ৩ কোটি ৪০ লাখ টাকা রাখা হয়েছে।
যানবাহন কেনা ও ভাড়ার জন্যও উল্লেখযোগ্য অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ৩০টি যানবাহন কেনায় ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা। আর ১৬টি যানবাহন ভাড়ায় ব্যয় হবে ১১ কোটি ৫২ লাখ টাকা। ভাড়ার তালিকায় রয়েছে ১০টি পিকআপ, দুটি মাইক্রোবাস ও চারটি পেট্রল পিকআপ।
এ ছাড়া ৩৩১টি আসবাবপত্র কিনতে ১ কোটি ৯২ লাখ, ১৩৩টি প্রকৌশল সরঞ্জামে ১ কোটি ২৩ লাখ, ৫৭টি ল্যাবরেটরি সরঞ্জামে ২ কোটি ৫৫ লাখ এবং ১৯৭টি অফিস সরঞ্জাম কিনতে ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
কোন কাজ কবে শুরু, কবে শেষ
প্রকল্পের ক্রয় পরিকল্পনা অনুযায়ী, কিছু কাজ ২০২৭ সাল থেকে শুরু করার কথা থাকলেও সবচেয়ে বড় বরাদ্দের কয়েকটি অবকাঠামো নির্মাণের দরপত্র আহ্বান করা হবে ২০২৯ সালে। ভূমি উন্নয়নের দরপত্র ২০২৭ সালের জুলাইয়ে আহ্বান এবং সেপ্টেম্বরে চুক্তি সম্পাদনের পরিকল্পনা রয়েছে। কাজ শেষ করার লক্ষ্য ২০২৮ সালের জুনে। একই সময়ের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে নতুন সড়ক নির্মাণের দরপত্রও ২০২৭ সালের জুলাইয়ে আহ্বান এবং অক্টোবরে চুক্তি সম্পাদনের কথা রয়েছে।
সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণের দরপত্র আহ্বান করা হবে ২০২৮ সালের জুলাইয়ে। একই বছরের অক্টোবরে চুক্তি সম্পাদনের পর ২০২৯ সালের জুনে কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। পাঁচটি বাজার নির্মাণের দরপত্রও ২০২৮ সালের জুলাইয়ে আহ্বানের কথা বলা হয়েছে। তবে এসব বাজার নির্মাণ শেষ করার লক্ষ্য ২০৩১ সালের জুনে।
অন্যদিকে সবচেয়ে বেশি বরাদ্দের রাস্তা প্রশস্তকরণ ও আরসিসি ড্রেন নির্মাণের দরপত্র আহ্বানের সময় নির্ধারণ করা হয়েছে ২০২৯ সালের জুলাই। ওই বছরের অক্টোবরে চুক্তি সম্পাদনের পর রাস্তা প্রশস্তকরণের কাজ ২০৩১ সালের জুন এবং ড্রেন নির্মাণের কাজ একই বছরের অক্টোবরে সমাপ্তের লক্ষ্য ঠিক করা হয়েছে।
প্রকল্পের নথিতেই গোঁজামিল
প্রস্তাবিত প্রকল্পের নথি পর্যালোচনায় কয়েকটি গুরুত্বপূর্ণ অসংগতি পাওয়া গেছে। রাস্তা প্রশস্তকরণের পরিমাণ এক জায়গায় ১২৩ দশমিক ৬৬ কিলোমিটার উল্লেখ করা হলেও মূলধন ব্যয়ের তালিকায় তা ১৪৬ দশমিক ৬৩ কিলোমিটার দেখানো হয়েছে। একইভাবে স্লুইসগেটের সংখ্যা এক জায়গায় ১১টি, অন্য জায়গায় ৬টি উল্লেখ রয়েছে।
জনবল পরিকল্পনাতেও অসঙ্গতি রয়েছে। নথিতে মোট ১৫০ জন জনবলের কথা বলা হলেও বিভিন্ন নিয়োগ পদ্ধতিতে উল্লেখ করা পদগুলোর সংখ্যা যোগ করলে দাঁড়ায় ১৪৯ জন।
সরকারের চাপ আছে
‘পূর্বাচল অবকাঠামো উন্নয়ন প্রকল্প’ নতুন ব্যয়ের বিষয়ে জানতে চাইলে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পূর্ত সার্কেল-৩) খন্দকার মো. ওয়াহিদ সাদিক সিটিজেন জার্নালকে বলেন, ‘রাস্তাঘাট করতে হচ্ছে কারণ পূর্বাচলকে বসবাসযোগ্য করার জন্য সরকারের চাপ আছে। নতুন অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে মূলত ড্রেনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কারণ, সড়কসহ অন্যান্য অবকাঠামোর স্থায়িত্ব ড্রেনেজ ব্যবস্থার ওপর নির্ভরশীল। আর পূর্বাচলের সব সড়ক নতুন করে প্রশস্ত করার পরিকল্পনা নেই। যেসব প্রধান সড়ক ৭৫, ১০০ ও ১৫০ ফুট প্রশস্ত হওয়ার কথা, সেগুলো সম্পন্ন করা হবে। পাশাপাশি ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। পূর্বাচলের আশপাশে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, হাসপাতাল ও সংযোগ সড়ক গড়ে ওঠায় এলাকায় যানবাহনের চলাচল বেড়েছে। ফলে এসব সড়ক শুধু প্লট মালিক নয়, আশপাশের এলাকার মানুষেরও কাজে আসবে।’
নতুন করে মার্কেট নির্মাণের যৌক্তিকতার বিষয় জানতে চাইলে ওয়াহিদ সাদিক বলেন, ‘আগের দুইটি ঠিকমতো কাজে না এলে নতুন করে আর বানাবো না।’
এ বিষয়ে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান সিটিজেন জার্নালকে বলেন, ‘পূর্বাচলকে বাসযোগ্য করতে বেশকিছু অবকাঠামো নির্মাণে রাজউক একটা প্রস্তাব করা হয়েছে। মন্ত্রণালয় থেকে সেটি যাচাই-বাছাই করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।’
‘পূর্বাচলকে টাকা খরচের মেশিন বানিয়েছে রাজউক’
নতুন করে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন নগর পরিকল্পনাবিদরা। তাদের মতে, পূর্বাচলে আগের বিনিয়োগের সুফল নিশ্চিত না হওয়ার আগেই নতুন করে অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হলে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের ঝুঁকি আরও বাড়বে। একটি শহর গড়ে তুলতে শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, নাগরিক সুবিধা এবং জনবসতি নিশ্চিত করাও জরুরি।’

এ বিষয়ে নগরপরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান সিটিজেন জার্নালকে বলেন, ‘পূর্বাচলকে টাকা খরচের মেশিন বানিয়েছে রাজউক। ধাপে ধাপে বসতি গড়ে তোলার প্রচেষ্টার চেয়ে রাজউক যেন একবারেই পুরো পূর্বাচল সচল করতে চাইছে। অথচ এত বছর গেলেও একটি অংশেও পুরোপুরি বসতি গড়ে তুলতে তারা ব্যর্থ হয়েছে। আগের অবকাঠামোগুলো পড়ে থেকে নষ্ট হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘নতুন করে ব্যয়ের আগে পুরোনো প্রকল্পে বিশাল ব্যয় কেন যথাযথভাবে কাজে আসেনি, সেটি তদন্ত করতে হবে। এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একইসঙ্গে নতুন করে অর্থ ব্যয়ের আগে কোন খাতে ব্যয় করলে তা কার্যকর হবে, সেটি বিবেচনা করা জরুরি। একটি শহর গড়ে তুলতে হলে সবার আগে নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।’

পূর্বাচলে ২৭ একর জমি পেলো মেট্রোরেল
যুক্ত হলো পূর্বাচল, বড় হচ্ছে ঢাকা
পূর্বাচলে প্রাতিষ্ঠানিক প্লটের চূড়ান্ত বরাদ্দ ঝুলে আছে ৮ বছর
পূর্বাচল-ঝিলমিলে ভবন নির্মাণে বিশেষ সুবিধা দিয়ে ড্যাপের নতুন বিধান